• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

নান্দাইলে খুনের ঘটনায় জামিনে আসা আসামিদের বাড়িতে উঠতে না পারার অভিযোগ হামলা–ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

মোশারফ হোসেন রিয়াদ স্টাফ রিপোর্টর : / ৮৮ Time View
Update : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটি সাভার গ্রামে একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) বেলা ১১টায় উপজেলার ঝালুয়া বাজারে ভুক্তভোগী পরিবারের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মোঃ সুমন মিয়া, মোছাঃ রওশন আরা বেগমসহ আরও অনেকে। তারা অভিযোগ করেন, ভাটি সাভার গ্রামে একটি মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ বিবাদীরা তাদের ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় ঘরের আসবাবপত্র, স্বর্ণালংকার ও নগদ অর্থ গবাদিপশু সহ প্রায় দেড় কোটি টাকার মালামাল লুট করা হয়। নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে মারধর করা হয় বলেও অভিযোগ করেন বক্তারা।

তারা আরও অভিযোগ করেন, উক্ত মামলায় নারী-পুরুষসহ ২৩ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে অনেকে ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিতই ছিলেন না। এমনকি জাহাঙ্গীরপুর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী মুক্তা বেগম গর্ভবতী অবস্থায় এবং ঝালুয়া গ্রামের মোস্তুফা কামালের স্ত্রী দিপালী আক্তার নিজ নিজ স্বামীর বাড়িতে থাকলেও তাদেরকেও মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। পাশাপাশি পাশের গ্রামের আব্দুর রহিম, আব্দুল হেলিম, মতিউর রহমান, মোস্তুফা, রিটন ও কাইয়ুম—যারা ঘটনার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন, তাদেরও হয়রানিমূলকভাবে আসামি করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, মামলায় জামিনে আসা আসামিরা বাদীপক্ষের হুমকির কারণে নিজ নিজ বাড়িতে উঠতে পারছেন না। ফলে তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বিষয়টি প্রশাসনকে অবগত করলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তারা।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর নান্দাইল ইউনিয়নের ভাটি সাভার গ্রামে বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আক্তার হোসেন গুরুতর আহত হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবার নান্দাইল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

মানববন্ধনে বক্তারা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে নির্দোষ ব্যক্তিদের হয়রানি বন্ধ করা হোক। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা নিশ্চিত ও লুট হওয়া সম্পদের ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/