• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিনামূল্যে ঠাকুরগাঁওয়ের ৪ লাখের অধিক শিশু পাবে টাইফয়েড টিকা

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: / ১৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী আগামী ১২ অক্টোবর থেকে শুরু হবে টিকাদান ক্যাম্পেইন।

বৃহস্পতিবার ০৯-ই অক্টোবর দুপুরে ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানান সিভিল সার্জন আনিছুর রহমান।

তিনি বলেন, জন্মসনদ দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে ৯ মাস থেকে ১৫ বছর বয়সি সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ করে টাইফয়েড টিকা দেয়া হবে। এবং যাদের জন্মসনদ নেই এবং স্কুলে যায় না এমন শিশুদের তাৎক্ষণিক হোয়াইট তালিকার মাধ্যমে এই টিকা দেয়া হবে।

এই টিকাদান ক্যাম্পেইন আগামী ১২ অক্টোবর থেকে শুরু হয়ে ১৮ কার্যদিবস পর্যন্ত এই কার্যক্রম চলবে। ঠাকুরগাঁও জেলায় এবার ৪ লাখ ২০ হাজার ৮২২ জন শিশুকে এই টিকার আওতায় আনা হবে।

এই ওরিয়েন্টেশনে সিভিল সার্জন আনিছুর রহমান, ডাঃ আবুল বাশার মোহাম্মদ সাইদুজ্জামান, মেডিকেল অফিসার ইফতেখাইরুল ইসলাম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/