• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিরলের পলাশবাড়ীতে মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মুসলিম হক,বিরর (দিনাজপুর) / ১০৮ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

বিরল উপজেলার ১১ নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন এর পক্ষে উচ্চ আদালতের রায়কে অবমাননা করায় গণ অধিকার পরিষদের নেতা মোঃ আরশাদসহ কতিপয় পতিত হাসিনা সরকারের নিষিদ্ধ ছাত্রলীগ একত্রিত হয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানিমূলক কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুরে ১১ নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ এর সম্মূখ সড়কে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক সেনা সদস্য মুসাদ্দেক আলী, ৬ নং ওয়ার্ড সদস্য আইনুল হক, সাজু ইসলাম, মোখলেছার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশে বক্তারা বলেন, প্যানেল চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন এর বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ইউনিয়নবাসী প্রতিবাদ সমাবেশ করতেছি। গণ অধিকার পরিষদের নেতা এবং নিষিদ্ধ ছাত্রলীগ একত্রিত হয়ে প্যানেল চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন এর বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ উত্থাপন করে আমরা সেসকল ষড়যন্ত্রের প্রতিবাদ জানাচ্ছি। আমরা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ইউনিয়নবাসী এক হয়ে আজকের এই প্রতিবাদ সমাবেশ করতেছি। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা যায়, কিন্তু থামায় রাখা যায় না।
প্যানেল চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন জানান, আমাকে আমার এলাকাবাসী বিপুল ভোটে নির্বাচিত করে ইউপি সদস্য নির্বাচিত করেছিল। আমি আমার পরিষদের সকল সদস্যদের নিয়ে সকলের মতামতের ভিত্তিতে পরিষদের কার্যক্রম পরিচালনা করি। আমার বিরুদ্ধে যে কার্ড প্রদানে অনিয়মের অভিযোগ আনা হয়েছিল সেখানে উপকারভোগী নির্ণয়ে প্রকৃত উপকারভোগী বাছাই করা হয়েছিল বলেই আমার পরিবর্তে প্রশাসকের দায়িত্বে যিনি ছিলেন তিনিও কার্ড প্রদানে কোন অনিয়ম খুঁজে পাননি। এর ফলে প্রকৃত উপকারভোগীবৃন্দ সেবা পেয়েছেন। ইউনিয়নবাসী প্রকৃত ঘটনাদৃষ্টেআজকে যে প্রতিবাদ সমাবেশ করেছেন তাঁর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার দায়িত্ব পালনে ভবিষ্যতেও ইউনিয়নবাসীর অব্যাহত সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/