• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

নড়াইলে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

মো তুহিন মোল্লা, নড়াইল প্রতিনিধি: / ৮২ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

“আমি কন্যাশিশুর বন্ধু হবো, সাহসী হবো, দেশের কল্যাণে কাজ করবো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে উদযাপিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫। এ উপলক্ষে মঙ্গলবার (৮ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপ সচিব লিংকন বিশ্বাস।

আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও সমঅধিকার নিশ্চিতের বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা বলেন, কন্যাশিশুর সঠিক বিকাশ ও সুযোগ সৃষ্টির মাধ্যমে সমাজকে আরও মানবিক ও অগ্রসর করা সম্ভব।

এ সময় আরও উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মৌসুমি মজুমদারসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/