• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দেবিদ্বারে ১ লক্ষ ৪২ হাজার শিশু পাবে টাইফয়েডের টিকা

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) / ১৫৮ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

কুমিল্লার দেবিদ্বারে ১ লক্ষ ৪২ হাজার শিশুকে এবার টাইফয়েডের টিকা দেওয়া হবে। ইতিমধ্যেই প্রায় ১ লক্ষ ১০ হাজার শিশু টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন, বাকীদেরও দ্রুত রেজিস্ট্রেশন করা হবে। সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার সকাল ১১টায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এডভোকেসী সভায় এ তথ্য জানানো হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মহিবুস সালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নোমান হোসেন।

আলোচনায় অংশ নেন প্রধান শিক্ষক মো. মুস্তাফিজুর রহমান, সমকাল ও কুমিল্লার জমিন প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুল, রাসেল আহমেদ, এম. জে. মামুন, আব্দুল আলীম ও স্বাস্থ্য সহকারী মো. রুহুল আমিন। স্বাগত বক্তব্য দেন ডা. সাদাত ইরতিসাম।

কর্মশালায় বক্তারা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে প্রতিবছর বিশ্বে প্রায় ৯০ লাখ মানুষ টাইফয়েডে আক্রান্ত হয় এবং ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করে। বাংলাদেশে ২০২১ সালে প্রায় ৮ হাজার জন টাইফয়েডে মারা যান। এ পরিস্থিতি মোকাবেলায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু ও প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে।

যেসব শিশুর জন্মনিবন্ধন নেই তারা কীভাবে টাইফয়েডের টিকা পাবে- জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মহিবুস সালাম খান বলেন, অনলাইনে টাইফয়েডের টিকার রেজিস্ট্রেশনের সময় শিশুর জন্মনিবন্ধন নম্বর দিতে হয়। তবে অনেক শিশুর জন্মনিবন্ধন নেই। তারা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারছে না। এমন শিশুরা টিকাদান কেন্দ্র এবং স্কুলে গিয়ে সংশ্লিষ্টদের সহায়তায় টিকা নিতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/