• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

নওগাঁ জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার অতঃপর সচল হলো পানি নিষ্কাশন 

উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধিঃ / ৬৫ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে নওগাঁয় খাল পরিষ্কার করলেন কৃষকরা। এতে পানি নিষ্কাশন আবারও সচল হয়েছে। অবসান হবে দীর্ঘ দিনের ভোগান্তি। সুবিধা পাবে প্রান্তিক কৃষকরা।

বুধবার (৮ অক্টোবর) সকালে সদর উপজেলা কৃষকদলের সভাপতি আল মামুনের নেতৃত্বে উপজেলার বক্তারপুর ইউনিয়নের তারতা ব্রিজ থেকে নলগড়া পাহাড়পুর ব্রিজ পর্যন্ত প্রায় ২ কিলোমিটার খাল পরিষ্কারে অংশ নেয় অর্ধশতাধিক মানুষ। এসময় খাল পরিষ্কারের উদ্বোধন করেন বক্তারপুর ইউনিয়নের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল।

স্থানীয় কৃষকরা জানান, তারতা ব্রিজ থেকে নলগড়া পাহাড়পুর ব্রিজ পর্যন্ত খালটির দৈর্ঘ্য প্রায় ২ কিলোমিটার। কচুরিপানা আর আগাছার কারণে খালটির পানি নিষ্কাশন বন্ধ হয়ে যায়। এতে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে সামান্য বৃষ্টির পানিতেই ফসলি মাঠ তলিয়ে যায়। চলতি আমন মৌসুমে কয়েকদিন আগে প্রচুর বৃষ্টিপাতের কারনে পানি নিষ্কাশনের না হওযায় ফসলি মাঠ তলিয়ে যায়। এতে করে ক্ষতির মুখে পড়েন তারা। একারনে আবাদি জমির জলাবদ্ধতা নিরসনে স্থানীয়রা কৃষকদলে উদ্যোগে খাল পরিষ্কারে নামেন তারা।

বাচ্চু হোসেন নামে এক কৃষক বলেন, দীর্ঘদিন ধরে এই খালের আগাছা পরিষ্কার হয় না। ফলে পানি নিষ্কাশন বন্ধ হয়ে ফসলি মাঠ তলিয়ে যায়। তাই নিজেরাই খাল পরিষ্কার শুরু করেছি।

কৃষক রফিকুল ও ইন্দ্রিস আলী বলেন, এই মাঠে হাজার হাজার বিঘা জমিতে চাষাবাদ করে কৃষকরা। অবহেলিত সেচখালটি কচুরিপানা আর আগাছায় পরিপূর্ণ। কেউ কোন পদক্ষেপ নেয়না। একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসল তলিয়ে যায়। আবার খরার সময় ঠিক মতো পানি থাকেনা। তাই আমরা চাই খালটি খনন করে সচল করা হোক। খালটি সচল হলে হাজার হাজার বিঘা জমির ফসল জলাবদ্ধতা থেকে যেমন রক্ষা পাবে তেমনই জমিতে সেচ দেওয়া সহজ হবে।

সদর উপজেলা কৃষকদলের সভাপতি আল মামুন বলেন, জলাবদ্ধতা থেকে কৃষকদের রক্ষায় খালের পানি নিষ্কাশন ও পরিবেশ রক্ষায় খাল পরিষ্কারের উদ্যোগ নিয়েছি। এতে আমার কৃষকদলের নেতাকর্মী, স্থানীয় কৃষকরা ও বিএনপির অনেক নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কারে অংশ নেয়। আশা করি খালটি পরিষ্কারের মাধ্যমে ফসল রক্ষা পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/