• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বুয়েটের কৃতি ছাত্র শহীদ আবরার ফাহাদ স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সৈয়দ মোহাম্মদ কায়সার চট্টগ্রামঃ / ১১৯ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর কৃতি ছাত্র শহীদ আবরার ফাহাদের রুহে মাগফিরাত কামনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যাগে আয়োজিত চট্টগ্রাম ইসলামী একাডেমি (বিআইএ) মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার ও মুহাম্মদ উল্লাহ, নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর কর্মপরিষদ সদস্য ডা. মুহাম্মদ সিদ্দিকুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী,প্রফেসর সাইফুল্লাহ, আমির হোছাইন প্রমুখ।

মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, শহীদ আবরার ফাহাদ ছিলেন ভারতের আধিপত্যবাদ এবং সন্ত্রাসী কার্মকান্ডের বিরুদ্ধে এক অপ্রতিরোধ্য কন্ঠস্বর। দেশের সার্বভৌমত্বের স্বার্থে আমাদেরও আবরার ফাহাদের মতো নিপীড়ন ও আধিপত্যবাদ বিরোধী মনোভাব ধারণা করা প্রয়োজন।

উক্ত দোয়া মাহফিল মুনাজাত পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী একাডেমি (বিআইএ) মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মাহফুজুর রহমান মিনহাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/