• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান:আলমডাঙ্গায় দুই ফার্মেসিকে জরিমানা

শেখ রাকিব চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: / ৯৮ Time View
Update : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে আজ সকাল ১১:৩০ থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া এলাকায় একটি অভিযান পরিচালিত হয়।

অভিযানে স্থানীয় ঔষধ, নিত্য প্রয়োজনীয় পণ্য ও খাদ্য সামগ্রীর বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়। তদারকির সময় মেয়াদোত্তীর্ণ ও মূল্যবিহীন ঔষধ বিক্রয়ের প্রমাণ পাওয়া গেলে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ও ৩৭ ধারার অধীনে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ অভিযানে মো: আলফাজ উদ্দীনের মালিকানাধীন মেসার্স সেবা ফার্মেসীকে ২৫০০ টাকা এবং মো: আশরাফুল ইসলামের মালিকানাধীন মেসার্স আমেনা মেডিকেল হলকে ৫০০০ টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৭৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

উক্ত ফার্মেসিগুলোকে ভবিষ্যতের জন্য সংশ্লিষ্ট ত্রুটিসমূহ সংশোধনের নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে সার্বিক সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি জনাব মো: রফিকুল ইসলাম এবং হাটবোয়ালিয়া ক্যাম্প পুলিশের একটি টিম।

জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/