• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: / ২০৫ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নে এলজিইডি রাস্তার দুই পাশের প্রায় অর্ধশতাধিক মূল্যবান আকাশমনি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত কয়েক মাসে অন্তত ২০ থেকে ২৫ লাখ টাকার সরকারি গাছ কেটে পাচার করা হয়েছে।
সরেজমিন দেখা গেছে, বহরা ইউনিয়নের গিলাতলী চার রাস্তার মোড় থেকে খানকা শরিফ হয়ে চেঙ্গার বাজার পর্যন্ত সড়কের দুই পাশে প্রায় ৪০ থেকে ৫০টি বড় আকারের আকাশমনি গাছ সম্প্রতি কেটে নিয়ে গেছে একটি সংঘবদ্ধ চোরচক্র। স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে ইলেকট্রিক মেশিন ব্যবহার করে গাছগুলো কেটে পাচার করা হচ্ছে।
স্থানীয় পল্লী চিকিৎসক আব্দুল করিম বলেন, “প্রতিদিন রাতেই ৪-৫টি সরকারি গাছ পাচার হচ্ছে। এভাবে রাষ্ট্রীয় সম্পদ লুট হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। রাস্তার পাশে গাছ না থাকায় এখন রোদের তাপে পথচারীদের চলাচল কষ্টসাধ্য হয়ে পড়েছে।”
স্থানীয় বহরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেন জানান- এলজিইডি রাস্তার মূল্যবান গাছগুলো যারা চুরি করছে তাদের নাম-ঠিকানা সংগ্রহ করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্যারকে পাঠিয়েছি। নাম পাঠানোর প্রায় ১০ দিন পার হয়ে গেলেও কোনো মামলা বা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ইউনিয়ন পরিষদ কখনোই চোর চক্রের সঙ্গে হাত মিলাবে না। আমরা বাদী হয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগও দায়ের করেছি।
এ বিষয়ে মাধবপুর উপজেলা প্রকৌশলী রেজাউন নবী বলেন, “আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। আমরা দ্রুত থানাকে (ওসি সাহেবকে) অবহিত করব।”

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জাহিদ বিন কাসেম বলেন, “রাস্তার পাশের গাছ কাটার বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি। ইতোমধ্যে অন্য এক ইউনিয়নে এমন ঘটনায় ব্যবস্থা নেয়া হয়েছে। বহরা ইউনিয়নের ঘটনাটিও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ-উল্লাহ বলেন, বন বিভাগ আমাদের সহযোগিতা চাইলে আমরা প্রস্তুত আছি। এরপরও বিষয়টি খতিয়ে দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/