• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সখীপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল নিরাপদ ঈদ যাত্রা ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিতকল্পে সারা দেশে সেনাবাহিনীর কার্যক্রম পরিচালনা হরিপুরে, গোবিন্দপুর আল-ফালাহ ফাউন্ডেশনের উদ্যেগে অসহায় দুস্তদের মাঝে ঈদের সামগ্রী বিতরণ দি সানরাইজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মহেশপুরে ট্রাকচাপায় নারী নিহত, আহত ছেলে; চালক পলাতক প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরে বাবার জানাজায় ছেলে হলিধানীতে এক হৃদয়বিদারক ঘটনায় নিভে গেলো এক নিষ্পাপ প্রাণের আলো। সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা

রাণীশংকৈলে ইসলামী ব্যাংকের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

সিরাজুল ইসলাম নিজস্ব প্রতিবেদক : / ১০৯ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ইসলামী ব্যাংকের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর ২০২৫) সকাল ১০টার দিকে উপজেলার বন্দর এলাকার ইসলামী ব্যাংক শাখার সামনে এই কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের প্রভাব খাটিয়ে অবৈধ ও পক্ষপাতমূলক নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করা হয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন এবং একটি নির্দিষ্ট অঞ্চলের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের প্রধান সমন্বয়ক শামীম হোসেন, সহ-সমন্বয়ক রিয়াজুল ইসলাম জনি, চাকরি প্রত্যাশী মোঃ তানভীর হাসান, রুবেল মিয়া, জুবায়ের ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংকিং প্রতিষ্ঠান হলেও গত কয়েক বছর ধরে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায্যতার ঘাটতি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তারা অভিযোগ করে বলেন, এস আলম গ্রুপের প্রভাবে এমন অনেক কর্মকর্তা নিয়োগ পেয়েছেন, যারা ব্যাংকিং যোগ্যতার মানদণ্ড পূরণ করেননি; অথচ বহু মেধাবী প্রার্থী বারবার উপেক্ষিত হয়েছেন।

বক্তারা আরও বলেন, ব্যাংকসহ বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলোতে অঞ্চলভিত্তিক ও দুর্নীতিপ্রসূত নিয়োগ প্রথা জাতির তরুণ প্রজন্মের প্রতি অবিচার। তারা চার দফা দাবি উত্থাপন করে অবিলম্বে তা বাস্তবায়নের আহ্বান জানান।

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি ন্যায্য দাবি পূরণ না হয়, তবে আমরা দেশব্যাপী কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব। ব্যাংকিং খাতে দুর্নীতি ও পক্ষপাতিত্ব আর চলতে দেওয়া হবে না।”

কর্মসূচিতে বক্তারা ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ, বাংলাদেশ ব্যাংক এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরসমূহের হস্তক্ষেপ কামনা করেন, যাতে ভবিষ্যতে নিয়োগ প্রক্রিয়া হয় সম্পূর্ণ স্বচ্ছ, মেধাভিত্তিক ও দুর্নীতিমুক্ত।

এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা “অবৈধ নিয়োগ বন্ধ করো, মেধার মূল্য দাও” — এমন স্লোগান দিতে দিতে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে ব্যাংকের সামনে অবস্থান নেন। প্রায় এক ঘণ্টাব্যাপী কর্মসূচি শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন এবং পরবর্তী কর্মসূচির ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/