• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

গৌরীপুর স্বজন পরিবারের জিপিএ-৫ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মোঃ কামরুল হাসান লিটন স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ) : / ১০৭ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে স্বজন পরিবারের বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত শিক্ষার্থী, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা রোববার (৫ অক্টোবর/২৫) স্বজন সমাবেশের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের হাতেহ ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি উপজেলা প্রশাসক ও ইউএনও আফিয়া আমীন পাপ্পা। তিনি বলেন, এ শিক্ষার্থীরা আলোকিত বাংলাদেশ গড়বে। আমি যতদিন ধরে এ উপজেলায় যোগদান করেছি। তারপরে দেখছি এ সংগঠনটি তরুণ ও যুবকদের অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে। প্রত্যেকটি ভালো কাজে স্বজনরা সম্পৃক্ত। মাদকের বিরুদ্ধে ও বাল্যবিয়ের বিরুদ্ধেও রুখে দাঁড়াচ্ছে। তাদের এসব কার্যক্রম শুধু এ উপজেলাকে নয়, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ । বিশেষ অতিথির বক্তব্য রাখেন কিল্লা বোকাইনগর কামিল মাদরাসার অধ্যক্ষ মো. ছায়ীদুল হক, ময়মনসিংহ জিলা স্কুলের সিনিয়র শিক্ষক মো. আব্দুল মালেক, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, গৌরীপুর পৌর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মোহাম্মদ ইয়াহিয়া, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সাংবাদিক আব্দুর রউফ দুদু, শামীম আনোয়ার, মহিলা কলেজ স্বজনের সাবেক সাধারণ সম্পাদক ইসরাত জাহান রেখা, স্বজন মাহমুদা আক্তার রিপা, আহনাফ রশিদ, আবিদ প্রমুখ।
স্বজন পরিবারের সংবর্ধিতরা হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাসমীম রশিদ অপর্না, বরিশাল বিশ্ববিদ্যালয়ের রোকাইয়া বিনতে এমদাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইয়ানিনা অন্যন্যা, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আকিফ আহমেদ, জিপিএ-৫প্রাপ্ত নুসরাত আলম ইভা, মুশফিকুর রহিম মুশফিক, মুমতিহিনা ইফতেকার মীম, ফারহান আফসার তাইফ, মুশতারী আহমেদ রিপন, মোহাইমিনুল হক, রাফসান জানি, মাহফুজা রহমান, সাইদ ইবনে ফজল, আহসান রহমান, মুবাশ্বিরা আক্তার মৌ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/