• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ফেনী তথ্য অফিসের আয়োজনে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা

মহিউদ্দিন মহি খন্দকার স্টাফ রিপোর্টার: / ৯৮ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

মহিউদ্দিন মহি খন্দকার স্টাফ রিপোর্টার: ফেনী জেলা তথ্য অফিসের আয়োজনে এবং সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে স্কাউট ও গার্লস গাইডদের অংশগ্রহণে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ অক্টোবর) সকালে সিভিল সার্জন কার্যালয়ের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, জেলা শিক্ষা অফিসার মো. শফী উল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদ, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. নাজমুস সাকিব এবং গণযোগাযোগ অধিদপ্তর ঢাকা’র সহকারী পরিচালক (প্রশাসন-২) মো. মনিরুল ইসলাম।

কর্মশালায় ফেনী সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসারবৃন্দ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এসময় ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম।

এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন ফেনী জেলা তথ্য অফিসার এস এম আল আমিন, ইউনিসেফের কর্মকর্তা আব্দুল জলিল, জেলা স্কাউটের সহ-সভাপতি ও সাংবাদিক একে এম আবদুর রহীমসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্কাউট-গার্লস গাইড সদস্যরা।

টিকাদান বিষয়ের ক্যাম্পেইনের লক্ষ্য হলো শিশু ও কিশোরদের মাঝে টাইফয়েড প্রতিরোধে সচেতনতা তৈরি করা এবং ভ্যাকসিনেশন কার্যক্রমকে আরও সফলভাবে বাস্তবায়ন করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/