• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ফুলগাজীর কহুয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ আবুল বসরের মৃতদেহ উদ্ধার

মহিউদ্দিন মহি খন্দকার স্টাফ রিপোর্টার: / ৮৮ Time View
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

ফেনীর ফুলগাজী উপজেলায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া আবুল বসর (৫৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৩ অক্টোবর) রাতে উপজেলার একটি পাশের জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২ টার দিকে আবুল বসর মাছ ধরতে পাশের কহুয়া নদীতে যায় কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত ৯ টা পর্যন্ত তিনি বাড়ি না ফিরলে পরিবার ও এলাকাবাসী উদ্বিগ্ন হয়ে পড়েন। আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীরা তাকে খুঁজতে শুরু করেন এবং স্থানীয় মসজিদের মাইক দিয়ে তার নিখোঁজ হওয়ার সংবাদ প্রচার করা হয়।

রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে পাশের কহুয়া নদীতে তার মরদেহ বাসতে থাকতে দেখা যায়। তাৎক্ষণিক ভাবে এলাকাবাসী বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করেন।

ফুলগাজী থানার ওসি তদন্ত নুরুল ইসলাম জানান কী কারণে বা কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্ত না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ অনিশ্চিত রয়ে গেছে। তবে কুহুয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে বলেন জানান।

আবুল বসর পেশায় একজন শ্রমিক ছিলেন এবং স্থানীয় একটি ইটভাটায় কাজ করতেন। তিনি চার সন্তানের জনক ছিলেন বলে জানা গেছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে ময়না তদন্তের ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/