• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

জাতীয় ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদের বাস্তবায়ন আইনগত কোন বাধা নেই: অ্যাটর্নি জেনারেল মো.আসাদুজ্জামান

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : / ১৫২ Time View
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : জুলাই সনদ জাতীয় ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়িত হবে। এখানে আইনগত কোন বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো.আসাদুজ্জামান।

৩ অক্টোবর শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের জোহান ড্রীম ভ্যালী পার্কে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মজিদ, ঢাকাস্থ সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলি, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সিনিয়র সাংবাদিক বিমল সাহা, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম সাইফুল মাবুদ, এমন রায়হান, মাহমুদ হাসান টিপু, আজাদ রহমান, ঝিনাইদহ টেলিভিশন ফোরামের শিপলু জামান, ঝিনাইদহ রিপোর্টার্স ইউনিটের সভাপতি এম এ কবির, মাল্টিমিডিয়া সাংবাদিক ফোরামের এমন রাসেল, মহেশপুর উপজেলা প্রেসক্লাবের সরোয়ার হোসেন, আব্দুর রহমান, কোটচাঁদপুরের খন্দকার আব্দুল্লাহ বাশার ও বাসস প্রতিনিধি শাহজাহান নবীন প্রমুখ

অ্যাটর্নি জেনারেল আরো বলেন, আওয়ামী লীগের শাসনামলে প্রশাসনের যারা বড় ধরনের অপরাধের সাথে জড়িত ছিলেন, সরকার তাদের অপরাধ বিবেচনায় সিদ্ধান্ত নিবেন।

বর্তমান প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, নির্বাচন কমিশন এ বিষয়ে সজাগ আছে। তারাই নির্বাচন সামনে রেখে নিরপেক্ষ প্রশাসন গড়ে তুলবেন বলে তিনি বিশ্বাস করেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ যখনই কোন ফ্যাসিস্ট দ্বারা নিজেকে নিরাপত্তাহীন মনে করেন তখনই তারা রাষ্ট্রের কাঠামো বদলে দেয়। তারা প্রতিবাদ করেন, দেশের জন্য জীবন বিলিয়ে দেন।

অনুষ্ঠান শেষে বিকালে ঝিনাইদহের পেশাজীবী, ব্যাবসায়ী ও শিক্ষাবিদদের নিয়ে ” উন্নয়ন ভাবনা প্রেক্ষিত ঝিনাইদহ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/