• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

দেবিদ্বারে ৪ কিলোমিটার সড়ক এখন মরণফাঁদ

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) / ৭১ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

কুমিল্লার দেবিদ্বার উপজেলার পৌর এলাকার প্রতিদিনের সমস্যা এখন প্রধান সড়ক । এখন এই রাস্তায় ভারি যানবাহন চলাচল বেড়েছে বহুগুণ। কিন্তু খানাখন্দে ভরা সড়কে বৃষ্টির পানিতে জলাবদ্ধাতায় ও রাস্তায় খাঁদের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলে ব্যাহত হওয়ার পাশাপাশি লোকজনের যাতায়তের ক্ষেত্রেও পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।
বারেরা ফুলগাছ তলা থেকে পান্নারপুল হয়ে ভিংলাবাড়ি পর্যন্ত সড়কটি সংস্কার না করায় এই সড়ক ধরে লোকবল, যাত্রীবাহীসহ বিভিন্ন রকম যানবাহন চলাচল একেবারে অনুপযোগি হয়ে পড়েছে। খানাখন্দে ভরা সড়কের গর্তে আটকে প্রায়শই বিভিন্ন যানবাহন বিকল হয়ে পড়ে থাকে ঘন্টার পর ঘন্টা। সৃষ্টি হয় তীব্র যানজটের। এতে করে চরম ভোগান্তিতে পরেন দেবিদ্বারে আগত লোকজন সহ এলাকাবাসী। জনগুরুত্বপুর্ণ এই সড়কটি দুর্নীতির কারনে বার বার সংস্কার হলেও আবার সেই আগের অবস্তায় বেহাল দশায় পরে থাকলেও তা সংস্কারের দায় যেন কারো নেই।

রাস্তাটি সংস্কার না করায় আগের তুলনায় দেবিদ্বারেরে লোকবল আগমন অনেকটাই হ্রাস পেয়েছে বলে জানিয়েছেন এলাকার ব্যবসায়ীরা। এতে করে প্রতিদিনই আর্থিক লোকসান গুনতে হচ্ছে তাদের।দেবিদ্বার পৌরসভার প্রথম ফটক বারেরা থেকে দেবিদ্বার থানার গেইট পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দৈর্ঘের এ সড়কটির অবস্থা খুবই খারাপ। রাস্তার প্রায় অংশই খানাখন্দে ভরা, রাস্তার পিচ উঠে অনেক জায়গায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। বর্তমানে যানবাহন চলাচলের অনুপযোগী রাস্তাটি পরিণিত হয়েছে মরণফাঁদে।

তারপরও এই রাস্তা দিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে প্রতিদিনই চলাচল করছে, কয়লা, পাথর ও কাঠবাহী বড় ট্রাক,লড়ি যাত্রীবাহী গাড়ী সহ বিভিন্ন যানবাহন। অনেক সময় এই রাস্তাা দিয়ে চলাচল করতে গিয়ে রাস্তার বড় বড় গর্তে পড়ে আটকে থাকে ঘন্টার পর ঘন্টা আটকে থাকে যানবাহনও যাত্রীরা। এতে করে যানজট সৃষ্টি হয়ে যানচলাচল ব্যহত হচ্ছে। প্রতিনিয়তই দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রী, স্থানীয় এলাকার জনসাধারণসহ দেবিদ্বার আগত লোকজন ও যানবাহনের যাত্রিদের।এই রাস্তার সংস্কারের দাবীতে বিভিন্ন এলাকার লোকজনের বিরুপ প্রতিক্রিয়া আসলেও কর্তৃপক্ষের এতে টনক নড়েনি।
আগত সকলের নিরাপদে যাতায়াত করার সুবিদার্থে যত দ্রুত সম্ভব এই রাস্তাটি সংস্কার করতে সংশ্লিষ্ট কতৃপক্ষের সুনজর কামনা করেন এলাকাবাসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/