• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
সখীপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল নিরাপদ ঈদ যাত্রা ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিতকল্পে সারা দেশে সেনাবাহিনীর কার্যক্রম পরিচালনা হরিপুরে, গোবিন্দপুর আল-ফালাহ ফাউন্ডেশনের উদ্যেগে অসহায় দুস্তদের মাঝে ঈদের সামগ্রী বিতরণ দি সানরাইজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মহেশপুরে ট্রাকচাপায় নারী নিহত, আহত ছেলে; চালক পলাতক প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরে বাবার জানাজায় ছেলে হলিধানীতে এক হৃদয়বিদারক ঘটনায় নিভে গেলো এক নিষ্পাপ প্রাণের আলো। সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা

পিরোজপুরে পিকআপের ধাক্কায় মৈত্রী সেতুর রেলিং ভেঙে পড়ল

মোঃ শামীম হোসাইন / ১৭৮ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

পিরোজপুরে পিকআপের ধাক্কায় অষ্টম বাংলাদেশ চীন-মৈত্রী সেতুর রেলিংয়ের একটি অংশ ভেঙে নিচে পড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোরে অষ্টম বাংলাদেশ চীন-মৈত্রী সেতুর কাউখালি প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঝালকাঠীর রাজাপুর থেকে একটি পিকআপভ্যান পিরোজপুরের দিকে যাচ্ছিল। এটি অষ্টম বাংলাদেশ চীন-মৈত্রী সেতুর অতিক্রম করার সময় কাউখালি প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে পিকআপভ্যানটি সেতুর রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এত সেতুর রেলিংয়ের একটি অংশ ভেঙে নিচে পড়ে যায়। ঘটনার পর চালক ভ্যানটি রেখে পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ, সড়ক ও জনপদ (সওজ) বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ভ্যানটি সরিয়ে কাউখালী থানায় নিয়ে যায়।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান, সেতুটিতে যানবাহন চলাচলের উপযোগী করে দেয়া হয়েছে। এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে বাদী হয়ে ইতিমধ্যে সরকারি সম্পদ নষ্টের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, এ বিষয়ে আমাদের দফতর থেকে মামলা করা হয়েছে। সেতুর ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/