• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সৎ নেতৃত্বের কোনো বিকল্প নেই— অধ্যক্ষ হেলালী

সৈয়দ মোহাম্মদ কায়সার চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ / ১৪৩ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, “দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সৎ নেতৃত্বই প্রধান শর্ত। যোগ্য ও নিষ্ঠাবান নেতৃত্ব ছাড়া জনগণের প্রত্যাশিত পরিবর্তন সম্ভব নয়।”

গত ২৯ সেপ্টেম্বর রাতে নগরীর মুরাদপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র কমিটির আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, জনগণের কল্যাণে নিবেদিত হয়ে যারা কাজ করবেন, তারাই প্রকৃত অর্থে দেশের নেতৃত্ব দিতে পারবেন। তাই আসন্ন নির্বাচনে সৎ, যোগ্য ও দায়িত্বশীল প্রার্থীকেই জনগণ সমর্থন করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুরাদপুর সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি আলমগীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম এবং ৮নং শুলকবহর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শহীদুল্লাহ তালুকদার।

এ সময় বক্তব্য রাখেন অধ্যক্ষ নুরুল ইসলাম, রঞ্জু মিয়া, বুলবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য প্রয়োজন নৈতিক শক্তি ও সচেতন জনগণের অংশগ্রহণ।

হেলালী তার বক্তব্যে আরও প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে তিনি চট্টগ্রাম নগরবাসীর সমস্যার সমাধানে নিরলসভাবে কাজ করবেন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে জনগণকে সম্পৃক্ত করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/