• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

ঠাকুরগাঁওয়ে‌ মা ও মেয়ের রহস্যময় মৃত্যু – অর্ধগলিত লাশ উদ্ধার

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: / ১৫৩ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

ঠাকুরগাঁওয়ে মা ও মেয়ের রহস্যময় মৃত্যু।অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বাড়ি থেকে ছড়াচ্ছিল লাশের দুর্গন্ধ । স্থানীয়দের এমন সংবাদের ভিত্তিতে ভুল্লী থানা পুলিশ কে খবর দেওয়া হলে তারা বাড়ি থেকে মা ও প্রতিবন্ধী মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করে। আর এ ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। মৃত্যুর কারণ অনুসন্ধানে মাঠে কাজ করছে পুলিশ ।

সোমবার ২৯-শে সেপ্টেম্বর রাতে
ঠাকুরগাঁও সদর উপজেলার ৬ নং আউলিয়া পুরের ২ নং ওয়ার্ডের সিগদারহাট এলাকার মন্দির পাড়ায় জগদীশ রায়ের বাড়ি থেকে মা ও মেয়ের এই অর্ধগলিত লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

উদ্ধারকৃত লাশ দুটি হল জগদীশ রায়ের দ্বিতীয় স্ত্রী শমিলা,রাণী (৫০) ও তার প্রতিবন্ধী মেয়ে শাপলা রাণী(২০) ।

স্থানীয়রা জানায়, বাড়ি থেকে ছড়াচ্ছিল লাশের বিশ্রী দুর্গন্ধ। আর দুর্গন্ধের বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘরের ভেতর থেকে এই অর্ধগলিত লাশ দুটি উদ্ধার করে।

ভূল্লী থানার সেকেন্ড অফিসার দীন মোহাম্মদ বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থল থেকে জগদীশ রায়ের স্ত্রী ও তার প্রতিবন্ধী মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করি। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি কয়েক দিন আগেই তাদের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/