• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে বাস শ্রমিকদের অবরোধ : ইজি বাইক চালকদের হামলায় বাস চালক আহত, উত্তেজনা বিরাজ

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : / ১৪৯ Time View
Update : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে বড় ধরনের উত্তেজনার সৃষ্টি হয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ঝিনাইদহের ডাকবাংলা বাজার ত্রিমোহনী বাসস্ট্যান্ড এলাকায় ইজি বাইক চালক ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ কয়েকজন ইজি বাইক চালক বাসস্ট্যান্ডে বাস শ্রমিকদের উপর চড়াও হয়ে এলোপাতাড়ি মারধর করে। এসময় হাতে থাকা লোহার রড দিয়ে আঘাত করলে এক বাস চালক গুরুতর আহত হন। আহত চালকের নাম পরিচয়ে জানা গেছে— লাল্টু ড্রাইভার, তিনি হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি দক্ষতার সঙ্গে গাড়ি চালিয়ে আসছেন।

ঘটনার পরপরই ক্ষুব্ধ বাস শ্রমিকরা মহাসড়কে বাস দাঁড় করিয়ে অবরোধ শুরু করে। এতে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের উভয় পাশে অনেক গাড়ি আটকে পড়ে এবং ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। সাধারণ যাত্রীদের পাশাপাশি অফিসগামী মানুষ ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও বিকেল পর্যন্ত অবরোধ তুলতে পারেননি। ফলে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বাস মালিক সমিতি ও শ্রমিকরা জানিয়েছেন, হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় না আনা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। অন্যদিকে, ইজি বাইক চালকদের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/