• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সনাতন ধর্মাবলম্বীদের নিরাপদ পরিবেশে যেন পূজা পালন করতে পারে সরকারের সর্বাত্মক প্রচেষ্ঠা থাকবে: মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা

সৈয়দ মোহাম্মদ কায়সার চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ / ১১২ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক-ই- আজম বীরপ্রতীক বলেছেন, এইবারের পূজায় পূজার্থীরা যাতে নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে পালন করতে পারে সেজন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্ঠ অব্যাহত থাকবে। সেজন্য ইতিমধ্যে পূজার নিরাপত্তা এবং অন্যান্য আনুসঙ্গিক বিষয়ে সরকারের পক্ষ থেকে সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

উপদেষ্টা আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে নগরীর জামালখানে বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন মিলনায়তন কক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা কর্তৃক আয়োজিত শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।

উপদেষ্টা বলেন, এইটা শুধু সনাতন ধর্মাম্বলীদের অনুষ্ঠান নয় ,এটি সার্বজনীন অনুষ্ঠান। ছোটবেলায় আমরা সকল ভেদাভেদ ভুলে বাতাসা, মোয়ার লোভে এবং সাংস্কৃতিক বিভিন্ন্ অনুষ্ঠান দেখতে বাড়ির পাশে বিভিন্ন পূজায় ছুটে চলতাম। আমরা তখন পূজাকে সমান মর্যাদায়,সমান মাত্রায় উপভোগ করতাম। কিন্তু বর্তমান সময়ে সেটি অনেকটা লোপ পেয়েছে। এটির পিছনে প্রযুক্তির ছোয়াসহ নানা কারণ বিদ্যামান। আগে আমাদের সকলের মাঝে যে ভ্রাতৃত্ববোধ এবং একে অপরের প্রতি সম্মান ছিল বর্তমানে সেটি অনেকাংশে লোপ পেয়েছে।

উপদেষ্টা আরো বলেন, আমরা সবাই সমান মাত্রায় জীবন যাপন করিনা। আমাদের জীবন এক এক সময় এক এক ভাবে অতিবাহিত হয়। এ ক্ষেত্রে স্রষ্টার আশীর্বাদ একটি বিরাট ভূমিকা পালন করে। আজকে জগত সংসার আবর্তিত হচ্ছে নানা ভাবে, নানান সংগাত এবং সংক্ষুদ্ধভাবে সমাজ ব্যাবস্থাা বিচ্ছিন্ন্ হচ্ছে। এর ফলে পরিবার ও বিচ্ছন্ন্ হচ্ছে। আগে আমরা যেভাবে জীবন সাধনা করতাম, এখন নানাভাবে বিভক্ত হওয়ার কারণে সেই বোধটুকু লোপ পেয়েছে। জীবনযাপনের ক্ষেত্রে আমাদের চাওয়া পাওয়াগুলো আমাদের বিচ্ছিন্ন করছে কিনা সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।

ফারুক ই আজম বলেন, পূজার সময় সকল ধরনের গুজব থেকে সাবধান থাকতে হবে। সামাজিক যোগাযাগ মাধ্যমে কোন একটি ঘটনা দেখলেই যেন সেটি সঠিক কিনা যাচাই করতে হবে। কারো একটি ছোট ভুলের কারণে যাতে অন্য পূজামন্ডবে পূজা পালনে অসুবিধার সৃস্টি না হয়। পূজার সময় মন্ডবে পরিবারের সকলকে নিয়ে ধর্মীয় ভাবগম্ভীর্যে পূজা পালন করবেন।

নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আমাদের দৃস্টিভঙ্গি বদলাতে হবে। আমাদের নিজেদের কোন অভিলাশ, পছন্দ নাই। আমরা নিরপেক্ষভাবে কাজ করে আগামীতে একটি আনন্দঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটি নিরাপদ সরকার প্রতিষ্ঠা করতে চাই। যার মাধ্যমে দেশের সবাই সকল সুযোগ সুবিধা সমানভাবে ভোগ করতে পারে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্রী দীপক কুমার পালিত, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শ্রী শ্যামল কুমার পালিত, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক শ্রী নারায়ণ চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/