• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বিরল জোনাল অফিসের ডিজিএম আব্দুর রশিদের বিরুদ্ধে

মুসলিম হক, বিরল(দিনাজপুর) প্রতিনিধ / ১১০ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

১ লাখ ১৫ হাজার টাকা ঘুষ গ্রহনের অভিযোগ
তাজুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি.
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বিরল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুর রশিদ এর বিরুদ্ধে ১ লাখ ১৫ হাজার টাকা ঘুষ গ্রহনের অভিযোগ পাওয়া গেছে। দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বিরল জোনাল অফিসের একজন গ্রাহক ওই লিখিত অভিযোগ দায়ের করেছে। ওই অভিযোগের তদন্ত কমিটি গত বৃহস্পতিবার সরজমিনে তদন্ত করেছেন।
লিখিত অভিযোগে শফিকুল ইসলাম বলেন, সে বিরল উপজেলার ৬নং ভান্ডারা ইউনিয়নের নাগরবাড়ী গ্রামের আব্দুল হকের ছেলে। দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধিন বিরল জোনাল অফিস এর আওতায় নিয়মিত আবাসিক গ্রাহক যাহার হিসাব নং-৪৩৭০ বহি নং- ২৯৮। দীর্ঘদিন যাবত নিয়মিত আবাসিক বিদ্যুৎ সংযোগ নিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করি।
গত ৩১ আগষ্ট তারিখে বাড়ী তালাবদ্ধ থাকার পরও নাড়াবাড়ী অভিযোগ কেন্দ্রের লাইনম্যান গিয়ে আমার আবাসিক বিদ্যুৎ লাইন সংযোগ বিচ্ছিন্ন করে। আমি বাড়ীতে এসে দেখি মিটার বিচ্ছিন্ন করে দিয়েছে। পরের দিন গত ১ সেপ্টেম্বর নাড়াবাড়ী অভিযোগ কেন্দ্রে যোগাযোগ করলে বলে আমি নাকি অবৈধ ভাবে বিদ্যুৎ চালাই। আমার কাছে নিয়মিত বিল আসে বিল পরিশোধ করি। তখন বিরল জোনাল অফিসে যোগাযোগ করতে বললে সরাসরি ডিজিএম আব্দুর রশিদের কাছে যাই তদন্ত করে ব্যবস্থা নিবে বলে ২ (দুই) দিন পরে আসতে বলে। আমি তাঁর কথামত ২ দিন পর গত ৩ সেপ্টেম্বর তারিখে ডিজিএম এর কাছে গেলে ১ লাখ ৮০ হাজার (এক লক্ষ আশি হাজার) টাকা। আমি এত টাকা কোথা থেকে দিব বললে, আমার নামে আদালতে মামলা দিবে বলে হুমকি দিয়ে বলে বিএনপি‘র কোন নেতাকে নিয়ে আসলেও কোন কাজ হবে না বলে জানিয়ে দেয়। এই ভয়ে মানুষের কাছে ধার নিয়ে গত ৪ সেপ্টেম্বর তারিখে ১ লাখ ১৫ জাজার (এক লক্ষ পনের হাজার) টাকা নিয়ে আমি ডিজিএম আব্দুর রশিদ হাতে দিয়ে মাপ চেয়ে নেই। কিছুক্ষণ বসে থাকার পর আমার হাতে একটা কাগজ দিয়ে বলে আপনি চলে যান কিছুক্ষনের মধ্যে মিটার লাগিয়ে দিবে। আমি বাসায় চলে আসলে আমার মিটার সংযোগ দিয়ে দেয়। আমার এক বড় ভাই গত ১২ সেপ্টেম্বর তারিখে কাগজটি দেখতে চায় আমি তার হাতে দেই। সে আমাকে বলে বিদ্যুৎ বিল সহ ২১৫৬/ (দুই হাজার একশত ছাপ্পান্ন) টাকার কাগজ দিয়েছে। বাকী টাকার আর কোন কাগজ দেয় নাই। তখন আমার মাথা ঘুরে যায়। আমাকে আদালতে মামলা মোকদ্দমার ভয় দেখিয়ে আমার কাছ থেকে ১ লাখ ১৫ হাজার টাকা নেয়। আমার কাছ থেকে ১ লাখ ১৫ হাজার টাকা নেওয়ার পর বাকী টাকা ডিজিএম আব্দুর রশিদ এর বিরুদ্ধে আরইবি বোর্ড বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড এ লিখিত অভিযোগ দায়ের করি। অভিযোগকারী শফিকুল ইসলাম তদন্ত দাবী জানিয়ে বলেন, সুষ্ঠু তদন্ত করে বিদ্যুৎ আইনে বিচার করা হউক। যেন আমার মত আর কোন নিরিহ মানুষকে হয়রানি করতে না কারে। এ ব্যাপারে ডিজিএম আব্দুর রশিদের কাছে জানতে চাইলে তিনি অফিসের বিষয় জানাতে অপারগতা প্রকাশ করে।
ওই অভিযোগের তদন্তকারী অফিসার দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর চিরিরবন্দর পল্লী বিদ্যুৎ এর ডিজিএম ও সদর পল্লী বিদ্যুৎ এর টেকনিক্যাল ডিজিএম সীতা রাণী কুন্ড গত বৃহস্পতিবার সরজমিনে তদন্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/