• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিরলে ৩ মাদকসেবীর দন্ড

মুসলিম হক, বিরল(দিনাজপুর) প্রতিনিধি / ১২৯ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিজিবি কর্তৃক মাদকদ্রব্যসহ আসামী আটক এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ম্যাজিষ্ট্রেট কর্তৃক শাস্তি প্রদান করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে প্রত্যন্ত সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয় জনসাধারণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিতসহ সীমান্ত রক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদক, মানব ও অস্ত্র পাচার প্রতিরোধ এবং আন্তঃ সীমান্ত অপরাধ দমনে প্রশংসনীয়ভাবে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ২ টায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ধর্মজান বিওপি এর টহল দল কর্তৃক চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দিনাজপুর জেলার বিরল উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নাধীন সীমান্ত পিলার ৩২০/১-এস হতে আনুমানিক ২.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে কামদেবপুর বাজার ঈদগাহ মাঠ নামক স্থান হতে মাদকদ্রব্য সেবনের সময় ০৩ জন ব্যক্তিকে ০৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট (২ পিস গুড়া) এবং মাদক সেবনের সরঞ্জামাদিসহ আটক করতে সক্ষম হয়।
ধর্মজান গ্রামের মহির আলী এর ছেলে আশরাফুল ইসলাম (৩৮), সদর উপজেলার পাহাড়পুরের মৃত মুনছা মার্ডি এর ছেলে জসিম মার্ডি (১৮), বাঘা টুডু এর ছেলে মঙ্গল টুডু (২২) বলে বিজিবি পরিচয় নিশ্চিত করেছে।
আটককৃতদেরকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৪ (চার) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০/- টাকা (জনপ্রতি) জরিমানার আদেশ প্রদান করেন। পরবর্তীতে সাজাপ্রাপ্ত আসামীদেরকে বিরল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/