• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

পিরোজপুরে প্রধান শিক্ষককে হাত-পা ভাঙার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

মোঃ শামীম হোসাইন / ১৩২ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

পিরোজপুর সদর উপজেলার জুজখোলা সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্রকে হাতুড়ি দিয়ে পেটিয়ে হাত-পা ভাঙার ঘটনায় প্রধান অভিযুক্ত সরদার কামরুজ্জামান চাঁনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোরে আহত শিক্ষকের ভাতিজা আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে সদর থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে চাঁনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সরদার কামরুজ্জামান চাঁন মল্লিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ছিলেন।
এর আগে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান শেষে মোটরসাইকেলযোগে শহরে ফেরার পথে ঝরঝরিয়াতলা এলাকায় বিপুল মিত্রের গতিরোধ করে ৭-৮ জন যুবক। তারা ৩-৪টি মোটরসাইকেলে এসে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পেটায়। এতে প্রধান শিক্ষকের দুই পা ও ডান হাত ভেঙে যায়। এসময় তার সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও আহত হন।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে বিপুল মিত্রকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় মামলার বাদী অভিযোগ করেন, চাঁন ও জিয়াউল ইসলাম খানের নির্দেশে ১০-১২ জন যুবক হামলা চালায়। বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/