• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

ফুলগাজীর জিএম হাট বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

মহিউদ্দিন মহি খন্দকার স্টাফ রিপোর্টার: / ৬৬ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

ফেনীর ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়ন পরিষদের উদ্যোগে আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ঐতিহ্যবাহী জিএমহাট বাজারে একটি বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলাম।
বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন জিএমহাট বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের সভাপতি আবুল হাশেম এবং সাধারণ সম্পাদক ফরিদ আহমদ ভূঁইয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা প্রকৌশলী ও জিএমহাট ইউনিয়ন প্রশাসনিক চেয়ারম্যান আসিফ মোহাম্মদ , মুন্সিরহাট ইউনিয়ন প্রশাসনিক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মাহমুদুল হক মুন্না প্রমুখ।

পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে বাজার এলাকা ও আশপাশের পরিবেশ আরও স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য করে তোলার লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়।
স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/