• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

পিরোজপুরে জমি নিয়ে বিরোধে বসতঘর ভাঙচুর, অসহায় পরিবার উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক / ১৩৬ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চরবলেশ্বর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে এক অসহায় পরিবারের বসতঘর ভাঙচুর ও উচ্ছেদের অভিযোগ উঠেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ফারুক সরদার ও জালাল সরদারের মধ্যে দীর্ঘদিন ধরে ৩৩ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে মঙ্গলবার স্থানীয়ভাবে শালিস বৈঠক বসে। অভিযোগ রয়েছে, বৈঠকে শালিসদাররা ঘর ভেঙে জমি বুঝিয়ে দেওয়ার পক্ষে রায় দেন।

এর পরদিন সকালে ফারুক সরদার, তার ছেলে আজিজুল, ইমরান ও সাকিলসহ কয়েকজন জালাল সরদারের ঘরের মালামাল বাইরে ফেলে দিয়ে বসতঘর ভেঙে ফেলেন।

ভুক্তভোগী জালাল সরদার অভিযোগ করে বলেন, তিনি তার বাবা মোকলেস সরদারের কাছ থেকে ৩৩ শতাংশ জমি কিনে গত ২০ বছর ধরে পরিবার নিয়ে বসবাস করছেন। কিন্তু প্রতিবেশী ফারুক সরদার বারবার উচ্ছেদের হুমকি দিয়ে আসছেন। “শালিসকারীরা ফারুকের পক্ষ নিয়ে আমাকে ঘর ছাড়তে বলেন। আজ সকালে ঘর ভাঙতে গেলে বাধা দিলে তারা আমাকে হত্যার হুমকি দেয়,” দাবি করেন তিনি।

অভিযুক্ত ফারুক সরদার বলেন, “শালিসি বৈঠকে জমি আমার নামে রায় হয়েছে। তাই শালিসদারদের নির্দেশে ঘর ভেঙে জমি বুঝে নিয়েছি।”

তবে শালিসদার মন্টু মাস্টার জানান, বৈঠকে জালাল সরদারকে তিন মাস সময় দেওয়া হয়েছিল জমি ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু হঠাৎ ঘর ভাঙার ঘটনা দুঃখজনক।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। উভয় পক্ষকে শান্ত থাকতে বলা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/