• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

লোহাগড়া উপজেলা ভূমি সেবায় বিভাগে প্রথম, পৌর এলাকার উন্নয়নে প্রশংসিত মিঠুন মৈত্র

মো তুহিন মোল্লা ; নড়াইল জেলা প্রতিনিধি / ১৫১ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

খুলনা বিভাগের নড়াইল জেলার লোহাগড়া উপজেলা ও পৌর এলাকায় দৃশ্যমান উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং ভূমি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনায় প্রশংসিত হচ্ছেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিঠুন মৈত্র।
ভূমি সেবায় দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করা, অবৈধ দখল উচ্ছেদ, রিজার্ভ ল্যান্ডের তসদিক বাতিল, অবৈধ বালু উত্তোলন বন্ধসহ একাধিক পদক্ষেপ গ্রহণ করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন তিনি। পাশাপাশি পৌরসভায় বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নকাজ নতুন মাত্রা যোগ করেছে।
দৃশ্যমান উন্নয়ন
গত এক বছরে পৌর এলাকায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো লোহাগড়া থানার সামনে চৌরাস্তা থেকে পল্লী বিদ্যুৎ অফিস পর্যন্ত ৩০০ মিটার রাস্তা নির্মাণ, লোহাগড়া বাজার ফলপট্টি থেকে বাজার ব্রিজ পর্যন্ত ২৫০ মিটার রাস্তা
পাইলট স্কুল থেকে ফলপট্টি পর্যন্ত ড্রেনসহ ১৫০ মিটার রাস্তা, মোল্লার মাঠ থেকে আদর্শ স্কুল পর্যন্ত ৩০০ মিটার রাস্তা ও স্কুলের ভেতর ওয়াকওয়ে, মহিলা কলেজ থেকে মেইন রোড পর্যন্ত সংযোগ সড়ক উন্নয়ন, জয়পুর স্কুল পর্যন্ত ২৫০ মিটার রাস্তা নির্মাণ।
পাইলট মডেল স্কুলে অভিভাবকদের বসার সিট নির্মাণ, উপজেলা ভূমি অফিসের সামনে পাকা কলম স্থাপন ঈদগাহ সংস্কার, কবরস্থান ও মন্দিরে উন্নয়নকাজ, লোহাগড়া বাজারে গরুর হাট স্থাপন ও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম
এছাড়া বিভিন্ন মসজিদ, মন্দির, ঈদগাহ, কবরস্থান ও শিক্ষা প্রতিষ্ঠানে গভীর নলকূপ স্থাপন এবং নাগরিক সেবা সহজ করতে পৌরসভার সনদ প্রদান কার্যক্রমকে গতিশীল করা হয়েছে।
ভূমি সেবায় স্বস্তি
গত এক বছরে প্রায় ১৫ হাজার নামজারি দ্রুততম সময়ে সম্পন্ন হয়েছে, যা সাধারণ মানুষের কাছে ভূমি সেবাকে আরও সহজ ও দালালমুক্ত করেছে।
জনসাধারণের প্রত্যাশা
স্থানীয় বাসিন্দাদের আশা, এসিল্যান্ড ও পৌর প্রশাসক মিঠুন মৈত্রের এই জনবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তাঁর নেতৃত্বে লোহাগড়া একটি সুশৃঙ্খল ও উন্নত প্রশাসনিক ও পৌরসভা মডেলে রূপ নেবে বলে তারা বিশ্বাস করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/