• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সখীপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল নিরাপদ ঈদ যাত্রা ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিতকল্পে সারা দেশে সেনাবাহিনীর কার্যক্রম পরিচালনা হরিপুরে, গোবিন্দপুর আল-ফালাহ ফাউন্ডেশনের উদ্যেগে অসহায় দুস্তদের মাঝে ঈদের সামগ্রী বিতরণ দি সানরাইজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মহেশপুরে ট্রাকচাপায় নারী নিহত, আহত ছেলে; চালক পলাতক প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরে বাবার জানাজায় ছেলে হলিধানীতে এক হৃদয়বিদারক ঘটনায় নিভে গেলো এক নিষ্পাপ প্রাণের আলো। সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা

বুড়িচংয়ে ১২ কেজি গাঁজাসহ যুবদল নেতা আটক

শাহাদাত কামাল শাকিল / ৫৬ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর বাজার থেকে ১২ কেজি গাঁজাসহ যুবদলের জামান হোসেন (৩৪) কে আটক করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নিয়মিত মাদকবিরোধী অভিযানে তাকে আটক করা হয়। বিষয়টি মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাকিবুল হাছান, এএসআই শাহপরান ও সঙ্গীয় ফোর্স অভিযান চালান। এসময় কালিকাপুর বাজারে শ্রীমন্তপুর প্রবাসী মনির হোসেনের বাড়ির সামনে বাগড়া-কুমিল্লা সড়কে গাড়ির জন্য অপেক্ষারত অবস্থায় জামানকে আটক করা হয়। অভিযানের সময় জামানের ভাই সুমন পালিয়ে যায়।

আটককৃত জামান হোসেন উপজেলার ২ নং বাকশীমূল ইউনিয়নের আনন্দপুর পশ্চিমপাড়ার আব্দুল হামিদের ছেলে এবং ইউনিয়ন যুবদল কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক। পুলিশ জানায়, তার বিরুদ্ধে আগে একটি ধর্ষণ মামলা রয়েছে। স্থানীয়দের দাবি, জামান দীর্ঘদিন ধরে ভারত থেকে মাদকসহ বিভিন্ন পণ্য ক্রয় করে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিলেন।

ওসি আজিজুল হক বলেন, “আটক জামানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(খ) ধারায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/