• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

আলমডাঙ্গায় ২১৬ বোতল হোমিওপ্যাথিক অ্যালকোহলসহ একজন আটক

শেখ রাকিব চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: / ৬৬ Time View
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশ এক মাদকবিরোধী অভিযানে ২১৬ বোতল হোমিওপ্যাথিক মেডিসিন অ্যালকোহল ও একটি পাখি ভ্যানসহ একজনকে গ্রেপ্তার করেছে। তবে এ সময় আরও তিনজন পালিয়ে যেতে সক্ষম হয়। গত রবিবার ২১ সেপ্টেম্বর আলমডাঙ্গার আইলহাঁস ইউনিয়নের নিমতলা মাঠ থেকে আটক করে পুলিশ। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান, নির্দেশে এসআই মানিক কুমার শিকদারের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের কাজ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, নিমতলা গ্রামের রজব আলীর কলাবাগানের পাশে ইটের সলিং রাস্তায় মাদকদ্রব্যের একটি চালান যাচ্ছে।
পুলিশ সেখানে অভিযান চালিয়ে মোঃ ফেলু মন্ডল (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে। তিনি কুটিপাইকপাড়া গ্রামের মৃত ওয়াছ উদ্দিনের ছেলে। আটকের সময় তার সঙ্গে থাকা ব্যাটারিচালিত পাখি ভ্যানে কাগজের কার্টুনের ভেতর লুকানো অবস্থায় ২১৬ বোতল কর্ক লাগানো নেশাজাতীয় হোমিওপ্যাথিক অ্যালকোহল পাওয়া যায়। তবে ফেলু মন্ডলের সঙ্গে থাকা আরও তিন সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়।
পুলিশ রাত ১১টা ৩৫ মিনিটে জব্দ তালিকা তৈরি করে আলামতগুলো জব্দ করে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ফেলু মন্ডলের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর অধীনে যার মামলা নং-২৯।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদুর রহমান জানান মাদক সন্ত্রাস বিরোধী অভিযান আমাদের নিয়মিত চলমান আছে, আসামিদের আটক করে কোর্টে তোলা হবে এবং পলাতক আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/