• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঠাকুরগাঁওয়ে টানা সাতবার এমপি নির্বাচিত হওয়া দবিরুল ইসলামের সম্পত্তি ক্রোকের নির্দেশ

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: / ১৬৭ Time View
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

ঠাকুরগাঁও-২ আসনের টানা সাতবার এমপি নির্বাচিত হওয়া আলহাজ্ব মোঃ দবিরুল ইসলামের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের (দুর্নীতি দমন কমিশন) আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক এই এমপির সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেন আদালত।

রবিবার ২১ -শে সেপ্টেম্বর ঠাকুরগাঁও বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালতে বিচারক মো. জামাল হোসেন এই নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আজমির শরিফ মারজী।

দুদকের সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মোঃ ইমরান হোসেন গত ১১-ই সেপ্টেম্বর সাবেক এই সংসদ সদস্যের সম্পত্তি ক্রোকের জন্য আদালতে আবেদন করেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, আলহাজ্ব মোঃ দবিরুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও সীমাহীন দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম অনুসন্ধান করেন। অনুসন্ধানে মোঃ দবিরুল ইসলামের জ্ঞাত আয়ের সাথে অসংগতিপূর্ণ সম্পদের মূল্য ১ কোটি ৪৮ লক্ষ ৬৬ হাজার ৬৬১ টাকা পাওয়া যায়।

পরবর্তীতে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আলহাজ্ব মোঃ দবিরুল ইসলামের স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক করার জন্য ঠাকুরগাঁও বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালতে অনুমতি চাওয়া হয়।

সাবেক এমপি আলহাজ্ব মোঃ দবিরুল ইসলামের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ বেশকয়েকটি মামলা চলমান রয়েছেন। বর্তমানে তিনি দিনাজপুর জেলা কারাগারে রয়েছেন। ইতোমধ্যে বেশ কয়েকটি মামলায় জামিনও পেয়েছেন। তবে সকল মামলা থেকে জামিনে মুক্ত হওয়া পরবর্তী তিনি তার নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি বা হস্তান্তরের চেষ্টা করছেন বলে বিশ্বস্ত সূত্রে থেকে জানা গেছে।

সাবেক এই সংসদ সদস্যের নামে অর্জিত স্থাবর এবং অস্থাবর সম্পদ ক্রোক/অবরুদ্ধ করা না হলে তা হস্তান্তর, স্থানান্তর অথবা বেহাত হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। তাই এসব স্থাবর ও অস্থাবর সম্পত্তি হস্তনান্তর, বিক্রয় বা মালিকানা বদল রোধের জন্য অবরুদ্ধ/ক্রোক করা প্রয়োজন।

দুদকের এই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঠাকুরগাঁও বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালতে বিচারক এই আদেশ দেন।

এ বিষয়ে দুদকের সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আজমির শরিফ মারজী জানান, সাবেক এমপির সম্পত্তি ক্রোক করার জন্য আদালতে আবেদন করা হয়েছিল।  আজ আদালত আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সম্পত্তি ক্রোকের নির্দেশনা দিয়েছেন।

উল্লেখ্য যে, জুলাই গণ-অভ্যুত্থানের পর সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে হত্যা-চাদাবাজিসহ একাধিক মামলা হয়। গত বছরের ২ অক্টোবর বিএনপি নেতা হাবিবুর রহমান বাবলু’র চাঁদাবাজির মামলায় ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে আলহাজ্ব দবিরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি দিনাজপুর জেলা কারাগারে রয়েছেন। ১৯৮৬ সালে প্রথম এমপি নির্বাচিত হন আলহাজ্ব দবিরুল ইসলাম। এরপর থেকে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ পর্যন্ত তিনি ঠাকুরগাঁও-২ আসনে টানা ৭ বার এমপি নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/