• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিরলের ৩ টি ইউনিয়ন একইসাথে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

মুসলিম হক, বিরল (দিনাজপুর) / ১৮১ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

দিনাজপুরের বিরলে গ্রাম উন্নয়ন কমিটি, শিশু ও যুব ফোরাম কর্তৃক আয়োজিত এবং বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন এর সহযোগিতায় বাল্য বিবাহ নিরসনে আদর্শ ইউনিয়ন ঘোষনা-২০২৫ ও একইসাথে ৩ টি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার বিরল উপজেলা অডিটরিয়ামে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিরল উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা। ৫ নং বিরল ইউনিয়ের প্যানেল চেয়ারম্যানের ফারুক হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি বিরল থানার ওসি (তদন্ত) আনিসুর রহমান, উপজেলা শিশু ও মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন, বিরল এপি ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার নিরা ফ্লোরা দাস, এনজিও প্রতিনিধি কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) আঞ্চলিক ব্যবস্থাপক কামরুজ্জামান, ৬ নং ভান্ডারা ইউনিয়নের মহিলা সদস্য পুর্ণিমা রানী রায়, মসজিদের ইমাম আলাল হুদা, নুরুল হুদা মাদ্রাসার সহকারী শিক্ষক জয়নাল আবেদীন প্রমুখ বক্তব্য রাখেন।
বিরল উপজেলার ৪ নং শহরগ্রাম, ৫ নং বিরল ইউনিয়ন ও ৬ নং ভান্ডারা ইউনিয়ন পরিষদ বাল্যবিবাহ মুক্ত ঘোষনা করা হয়। উল্লেখ্য, এর আগে ৮ নং ধর্মপুর ও ১০ নং রানীপুকুর ইউনিয়ন একইভাবে বাল্যবিবাহ মুক্ত ঘোষনা করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/