• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

চুয়াডাঙ্গায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে দৈনিক মানবকণ্ঠের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শেখ রাকিব চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: / ৯৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ১৭ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় জাতীয় দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দৈনিক মানবকণ্ঠের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ হকের আয়োজনে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে চুয়াডাঙ্গার সিনিয়র সাংবাদিক ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা মানবকণ্ঠকে গণমানুষের মুখপত্র হিসেবে তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন।
উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক খাসখবরের প্রধান সম্পাদক রাজিব হোসেন কচি, সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের চুয়াডাঙ্গার বিপুল আশরাফ, চুয়াডাঙ্গা সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক ও প্রকাশক সরদার আল আমিন, দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, নাগরিক টিভির জেলা প্রতিনিধি হুসাইন মালিক, আরটিভির জেলা প্রতিনিধি জহির রায়হান, দৈনিক আমার দেশের চুয়াডাঙ্গা প্রতিনিধি মফিজ জোয়ার্দার, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি জামান আক্তার, মোহনা টিভির জেলা প্রতিনিধি সাইফ জাহান, এটিএন বাংলার জেলা প্রতিনিধি রফিক রহমান, দৈনিক মাথাভাঙ্গার ,মাল্টিমিডিয়া চীফ শেখ রাকিব,স্টাফ রিপোর্টার, সামসুজ্জোহা রানা,এ সময় আরো উপস্থিত ছিলেন টিভির জেলা প্রতিনিধি মাহফুজ মামুন, হালিম , শিমুল এবং একাত্তর টিভির জেলা প্রতিনিধি এম এ মামুন।
বক্তারা পত্রিকার পাঠক, শুভানুধ্যায়ী এবং সহযাত্রীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। পাশাপাশি, সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক সাংবাদিকতা চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/