• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

খুলনায় স্টার আবাসিক হোটেল থেকে তুহিন নামে এক যুবকের লাশ উদ্ধার

মোঃ রিপন হোসেন স্টাফ রিপোর্টারঃ / ১৩৫ Time View
Update : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

খুলনা সদর থানার সামনের ‘স্টার হোটেল’ নামের একটি আবাসিক হোটেল থেকে তৌহিদুর রহমান তুহিন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হোটেলের ৪র্থ তলার একটি কক্ষ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তৌহিদুর রহমান তুহিন লবণচরা থানাধীন মতিয়াখালী পঞ্চম গলির বাসিন্দা এসএম এ খালেকের ছেলে।
হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপকমিশনার সুদর্শন কুমার রায় বলেন, ‌শনিবার বিকালে স্ত্রী পরিচয় দিয়ে এক নারীকে নিয়ে হোটেলের চারতলার একটি কক্ষে ওঠেন তুহিন। পরে ওই নারী চলে যান। তিনি কখন গেছেন, তা দেখেননি হোটেলের লোকজন। রোববার দুপুর থেকে কোনও সাড়াশব্দ না পেয়ে সন্ধ্যায় ওই কক্ষের দরজা ভেতর থেকে আটকানো দেখতে পান হোটেলের লোকজন। পরে থানায় খবর দিলে দরজা ভেঙে লাশ উদ্ধার করে পুলিশ। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

নিহতের স্বজনরা জানান, খবর পেয়ে আমরা এসেছি। হোটেলের রুমের দরজা তো ভেতর থেকে আটকানো ছিল। ভেঙে ভেতরে ঢুকতে হয়েছে। আত্মহত্যা না কি অন্য কিছু এখনই বলা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/