আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ: ঝিনাইদহ পৌরসভার ইসলামী হাসপাতালের সামনে থেকে স্থানীয় জনতার সহায়তায় এক মোটরসাইকেল চোরকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম মো. আলী আহসান রাজু (৩৬), পিতা রতন বিশ্বাস, সাং-খালকুলাপাড়া, থানা ও জেলা-মাগুরা।
পুলিশ জানায়, গত ৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত সাড়ে ৯টার দিকে শহরের ব্যাপারীপাড়ার মেডিপ্লাস ডায়াগনস্টিক সেন্টারের সামনে তালাবদ্ধ অবস্থায় রাখা একটি বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল চুরি হয়। পরবর্তীতে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, আলী আহসান রাজুই মোটরসাইকেলটি চুরি করেছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর সকাল ১০টা ১৫ মিনিটে) ইসলামী হাসপাতালের সামনে স্থানীয় জনগণ তাকে সন্দেহজনক হিসেবে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু স্বীকার করে যে, সে তার সহযোগী তুরান (৩৭), পিতা হালিম শিকদার, সাং-মাঝাইল, থানা ও জেলা-মাগুরা এর সঙ্গে মিলে ওই মোটরসাইকেলটি চুরি করে। পরবর্তীতে তুরান মোটরসাইকেলটি অজ্ঞাত স্থানে বিক্রি করে এবং রাজুকে ৭ হাজার টাকা ভাগ দেয়। আসামী রাজু প্রায় সময়ই তার সহযোগী তুরানকে সঙ্গে নিয়ে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের সামনে মোটরসাইকেল চুরি করে থাকে। ঘটনার দিনও সে নতুন কোনো মোটরসাইকেল চুরির উদ্দেশ্যে ইসলামী হাসপাতালের সামনে অবস্থান করছিল।
আটককৃত আসামিকে স্থানীয় জনতা গণপিটুনি দেয়ায় তিনি আহত হন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসে।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলার চোরাই মোটরসাইকেল উদ্ধারের জন্য আলাদাভাবে আসামিকে জিজ্ঞাসাবাদের আবেদন প্রেরণ করা হয়েছে। মামলাটির তদন্ত চলছে এবং আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
https://slotbet.online/