• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ঝিনাইদহে ‘প্রকৃতির জন্য শিশুরা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ / ১৫৫ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে ‘প্রকৃতির জন্য শিশুরা’ প্রাণ- প্রকৃতি ও পরিবেশ রক্ষা বিষয়ক কর্মশালা। শিশুদের প্রকৃতির সঙ্গে সম্পর্ক গভীর করা এবং পরিবেশ বিষয়ে সচেতন করে তুলতে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পিটিআই-এর ইন্সপেক্টর মো: ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা: লেচপাতী খাতুন, গ্রীন বন্ধু বাংলাদেশ-এর উপদেষ্টা খয়বার রহমান, পরিচালক মোহাম্মদ মিশুক হাসান, সমন্বয়ক আশরাফুল ইসলাম, সহ-সমন্বয়ক লিখন আহমেদ, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, নাসিম আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবকরা। মিশন গ্রীন বাংলাদেশ ও গ্রীন বন্ধু বাংলাদেশের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় শিশুদের প্রকৃতির সঙ্গে সম্পর্ক বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণে তাদের ভূমিকা, গাছ লাগানোর গুরুত্ব, প্লাস্টিক দূষণের ক্ষতি এবং পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া পরিষ্কার বাতাসের প্রয়োজনীয়তা এবং নবায়নযোগ্য শক্তি যেমন সৌরশক্তি ও বায়ুশক্তির গুরুত্ব ও ব্যবহার শিশুদের সহজভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

শিশুদের উৎসাহিত করতে কর্মশালায় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ফলদ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/