• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নওগাঁয় সংখ্যালঘু হিন্দুর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা স্বর্ণালংকার লুট

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ / ১৭০ Time View
Update : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

 নওগাঁর বদলগাছীতে এক হিন্দুর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রধারী ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির লোকজনদের জিম্মি করে আলমারি ও সোকেস ভেঙে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ১৫হাজার টাকা ও ১ টি মোবাইল ফোন সহ মালামাল লুট করে নিয়ে যায়।এদিকে ডাকাতির ঘটনায় ঐ গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

বৃহস্প্রতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া নামক গ্রামের হিন্দু পরিবার পলাশ চন্দ্রের বাড়িতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই বদলগাছী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত আনুমানিক দেড়টার দিকে ৮/১০০ জনের একটি ডাকাতদল পলাশের বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। এ সময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা ঘরে তল্লাশি চালিয়ে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ১৫ হাজার টাকা ও একটি মোবাইলফোন সহ ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। ডাকাতির সময় পরিবারের সদস্যরা চিৎকার করতে চাইলে তাদেরকে অস্ত্র দিয়ে মেরে ফেলবে বলে ভয়ভীতি দেখানো হয়।

ভুক্তভোগী পরিবারের প্রধান পলাশ চন্দ্র বলেন, আমি ঘুমিয়ে ছিলাম। কয়েকজন ব্যক্তি আমার দরজার কাছে এসে আমরা পুলিশের লোক থানা থেকে এসেছি বলে ডাকতে থাকে। তাদেও কথা শুনে আমি ঘরের দরজা খুলে বারান্দায় পা দিতেই, তারা আমাকে ধারালো হাসুয়া গলায় ধরে হাত পা বেঁধে ফেলে। এরপর আমার স্ত্রী ও ছেলেকে অস্ত্র ধরে জিম্মি করে ঘরে ঢুকে আলমারি ভেঙে নগদ ১৫ হাজার টাকা, ৪ ভরি সোনা ও ১ টি মোবাইল ফোন নিয়ে নেয়।

এরপর ডাকাতরা আমার স্ত্রী কে দিয়ে ছোট ভাই ও তার স্ত্রী কে ঘুম থেকে জেগে তোলে। তারা ঘরের দরজা খুলতেই তাদের কে একই ভাবে অস্ত্র ধরে জিম্মি করে তাদের ঘরের সোকেস ভেঙে ৬ ভরি স্বর্ণালংকার সহ আমাদের দুই ভাইয়ের মোট ১০ ভরি সোনা ডাকাতরা লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী একই পরিবারের (ছোট ভাই) পবিত্র বলেন, কয়েক মাস আগে আমি বিয়ে করেছি। এসব স্বর্ণালংকার আমার শ্বশুর বাড়ি থেকে উপহার পেয়েছিলাম। একেবারে আমি নিঃশেষ হয়ে গেলাম।

এই ডাকাতির ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাতের বেলায় পর্যাপ্ত টহল না থাকায় এসব ঘটনা ঘটছে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আজ সকালে পুলিশ সুপার সামিউল সারোয়ার স্যার ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ডাকাতদের শনাক্ত করতে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে।

পুলিশ সুপার সামিউল সারোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডাকাত দল দেয়াল টপকে বাড়িতে ঢুকে তারা ডাকাতি করেছে। ডাকাত ধরার জন্য আমরা অলরেডি অপারেশন শুরু করেছি।
নওগাঁ #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/