• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম
নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

ফেব্রুয়ারীতে সরকার যে নির্বাচনের ঘোষণা দিয়েছে তা জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান সবার আগে দাবি জানিয়েছিলেন।

মো: তুহিন মোল্লা, নড়াইল প্রতিনিধি: / ১৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

নড়াইলে জামায়াত ইসলামীর ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে নির্বাচনী বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস ও মাওলানা মির্জা আশেক এলাহি।

কর্মশালায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী নড়াইল জেলা আমীর আতাউর রহমান বাচ্চু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার। এছাড়া জেলা সহকারী সেক্রেটারি আইয়ুব হোসেন খান, আবুল বাশার ও অধ্যাপক আব্দুস সামাদ উপস্থিত ছিলেন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন, জামিরুল হক টুটুল, খিয়াম উদ্দিন, ড. খান আব্দুস সোবহানসহ জেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে পি আর পদ্ধতিতে নির্বাচনের ব্যাপারে জমায়াতের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন জামায়াতে ইসলামী একটি নির্বাচনমূখী দল আগামী ফেব্রুয়ারীতে সরকার যে নির্বাচনের ঘোষণা দিয়েছে তা জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানেরই সবার আগে দাবি জানিয়েছিলেন।

পরিশেষে সকলের প্রাণবন্ত উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণে কর্মশালাটি প্রাণবন্ত হয়ে উঠে এবং সফলভাবে সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/