• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২

কাউখালীতে ইভটিজিংয়ের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড

মোঃ শামীম হোসাইন / ১৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

পিরোজপুরের কাউখালীতে ইভটিজিং করার অপরাধে নীলু ডাকুয়া (৪৫) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল মোল্লা এ দণ্ড প্রদান করেন।

ভুক্তভোগী এক নারীর অভিযোগের প্রেক্ষিতে ইউএনও ঘটনাস্থলে উপস্থিত হলে স্থানীয়রা বখাটে নীলু ডাকুয়াকে হাতেনাতে আটক করে। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত নীলু ডাকুয়া উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিড়াপাড়া গ্রামের মোশারফ ডাকুয়ার ছেলে।

অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে ওই নারীকে পথে ঘাটে কুপ্রস্তাবসহ ইভটিজিং করে আসছিলেন। বিভিন্ন স্থানে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার না পেয়ে অবশেষে ভুক্তভোগী ইউএনও’র কাছে অভিযোগ দাখিল করেন।

ইউএনও সজল মোল্লা বলেন, প্রমাণিত অভিযোগের ভিত্তিতে দণ্ডপ্রাপ্তকে দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান, আসামিকে পিরোজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/