• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী সদর ১০ নং ওয়ার্ডের সুধী সমাবেশ

মহিউদ্দিন মহি খন্দকার; স্টাফ রিপোর্টার: / ১৬১ Time View
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী শহর ১০ নং ওয়ার্ডের উদ্যোগে স্হানীয়দের নিয়ে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত ১০ সেপ্টেম্বর রাত ৯ টায় শহরের এক রেস্টুরেন্টে ওয়ার্ড আমীর মাওলানা আবদুল গফুরের সভাপতিত্বে ও সেক্রেটারি শাহাদাত হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলার সাবেক আমীর, ফেনী-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।

উক্ত প্রোগ্রামে বিশেষ মেহমান ছিলেন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর অধ্যাপক আবু ইউছুফ, ফেনী জেলা সেক্রেটারি মাওলানা আবদু্র রহিম, ফেনী শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, শহর সহকারী সেক্রেটারি মাওলানা আরফান উদ্দিন, শহর সহকারী সেক্রেটারি মিজানুর রহমান, শহর বায়তুলমাল সম্পাদক জনাব মনির আহমদ খান সহ ওয়ার্ড কর্ম পরিষদ সদস্যবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দীর্ঘ ১৬ টি বছর বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দেয় নি।
ইনশাআল্লাহ, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিজয়ী করে মানুষের অধিকার আদায় নিশ্চিত করতে হবে।
সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
এলাকার সার্বিক উন্নয়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।”
উক্ত সমাবেশে ১০ নং ওয়ার্ডের স্থানীয় সুধী ও শুভাকাঙ্ক্ষীগন অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/