• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

শেখ রাকিব চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: / ২০৫ Time View
Update : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের দশমাইল দশমী এলাকায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আজ বুধবার বিকেল ৫ টার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সাহার আলী (৫০), তিনি চুয়াডাঙ্গার পুরাতন ভান্ডারদোহা ভেদড়ী গ্রামের মুনসুর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। ইজিবাইকে থাকা প্রায় ছয়জন যাত্রীর সবাই গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই ইজিবাইক চালকের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ও সিন্দুরিয়া ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা তৌফিক জানান সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আফরিনা ইসলাম জানান চুয়াডাঙ্গার নয়মাইলে অটো ট্রাক এর মধ্যে সংঘর্ষে একজন নিহত হন ও আহত ৫ জন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আজ সন্ধ্যা ৬ টার সময় ভর্তি হন।একজনের অবস্থা আশঙ্কজনক হাওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ
হাসপাতালে রেফার করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান ট্রাক ও ইজিবাইক এর মধ্যে সংঘর্ষে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, দুর্ঘটনার পরেই ট্রাক চালকও হেলপার পালিয়ে যায়। ট্রাক জব্দ করা হয়েছে, বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/