• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঝিনাইদহে যৌথ অভিযানে হোটেল-ফার্মেসিকে জরিমানা

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ / ১৩৪ Time View
Update : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা ও জনস্বার্থে বিভিন্ন দপ্তরের যৌথ অভিযানে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, পুরাতন হাটখোলা বাজার, পোস্ট অফিস মোড়, শেরে বাংলা সড়ক, কেসি কলেজের সামনে ও ওয়াপদা বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

দুপুর ২টা ৩০ মিনিটে শহরের কামাল কাবাব ঘরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঝিনাইদহ এর একক অভিযানে কাঁচা ও বাসি কাবাব ফ্রিজে একসাথে সংরক্ষণ, আগের দিনের পোড়া তেল ব্যবহারসহ নানা অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

পরে বিকাল ৩টা ৩০ মিনিট থেকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে—পোস্ট অফিস মোড়ে সুইট হোটেলকে ৪০ হাজার টাকা, শেরে বাংলা সড়কে ঘোষ সুইটস এন্ড দধি ভান্ডারকে ৪০ হাজার টাকা, কেসি কলেজের সামনে ঘরোয়া হোটেল এন্ড রেস্তোরাকে ৫ হাজার টাকা, ওয়াপদা বাজারে মিলন ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন ঝিনাইদহ জেলা পুলিশের একাধিক টিম।

জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/