• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কবলা মূল্যে ক্রয়কৃত জমিতে রোপিত গাছ বেদখল

মোঃ ইয়াছিন আলী ( সিরাজগঞ্জ) প্রতিনিধি :- / ১৬০ Time View
Update : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

সিরাজগঞ্জে কাজিপুরের সোনামুখী ইউনিয়নের দক্ষিণ পাইকপাড়া গ্রামের কবলাকৃত জমিতে রোপিত শতাধিক ইউক্যালিপটাস গাছ কেটে বেদখল দেওয়ার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে গত ৯ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে বিকেল চারটার মধ্যে। স্বরেজমিনে গিয়ে জানা যায়, গত ১৯৮৯ সালে পাইকপাড়া গ্রামের, কোরবান আলীর পুত্রদয় মকবুল হোসেন গংরা একই গ্রামের মৃত গনেসচন্দ্রের পুত্র সুরেশ চন্দ্র থেকে ছামবাটোয়ারা হিসাবে তাদের পৈতৃক সম্পত্তি হতে ৬৪৯ নং খতিয়ানভুক্ত আর এস ২১০৩ দাগ জমির পরিমান ৪০ শতাংশ এবং আর এস ২৩৩৫ দাগে ৪৬ শতাংশের দুইদাগে মোট ৮৬ কাতে ৫০ শতাংশ জমি খরিদ করার পর দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছিল। মকবুল হোসেনের অভিযোগ ক্রয়কৃত জমিতেপ্রায় প্রায়৩৫ বছর আগে ইউক্যালিবটাস প্রজাতির গাছ রোপন করা হয়েছিল। অপরদিকে প্রতিপক্ষ একই গ্রামের দীনেশ চন্দ্রের পুত্র ললিত কুমার ওই জমি তাদের নিজেদের দাবি করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে একটি ১৪৪ ধারা মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে বিচারক বাদীর পক্ষে ওই জমিতে প্রবেশে শান্তি ভঙ্গের কোন আশঙ্কা নাই মর্মে একটা আদেশ জারি করেন। মকবুল হোসেন গংদের অভিযোগ বিবাদীরা ওই আদেশ বলে তাদের জমিতে অনাধিকার প্রবেশ করে , জমিতে ৩৫ বছর আগে রোপিত প্রায় শতাধিক গাছ কেটে নিজেদের হেফাজতে নিয়ে নেয়। গাছগুলি আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ টাকা। মকবুল গংরা প্রশাসনের নিকট এ ঘটনা তদন্ত করে ন্যায় বিচার দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/