• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

লক্ষ্মীপুরে জনবান্ধব পুলিশ সুপারের স্বচ্ছতায় নিয়োগ পেলো ২৪ জন কনস্টেবল

নাজিম উদ্দিন রানা: / ১৪৭ Time View
Update : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

১২০ টাকার ভর্তি ফি দিয়ে লক্ষ্মীপুর জেলায় ২৪ জন পুলিশ কনস্টেবল নিয়োগ পেয়েছেন সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ার মাধ্যমে। এই নিয়োগ প্রক্রিয়াটি পরিচালনা করেন লক্ষ্মীপুরের সুযোগ্য পুলিশ সুপার মো. আকতার হোসেন,তিনি স্বচ্ছতা, ও মানবিক নেতৃত্বের জন্য ইতোমধ্যেই জেলার জনগণের আস্থা অর্জন করেছেন।

১০ সেপ্টেম্বর, সকাল ১১টায় লক্ষ্মীপুর পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে নিয়োগের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার সময় উপস্থিত প্রার্থীদের হাতে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয় এবং এক মানবিক উদাহরণ স্থাপন করা হয়।

এই নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯১০ জন আবেদন করেন। মাঠ পর্যায়ের পরীক্ষায় অংশগ্রহণ করেন ৬৭৪ জন, যেখানে ২২২ জন প্রাথমিকভাবে কৃতকার্য হন। লিখিত পরীক্ষায় অংশ নেন ১২১ জন, এতে উত্তীর্ণ হন ৪৭ জন। সর্বশেষ মৌখিক ও অন্যান্য যাচাই-বাছাই শেষে ২৪ জন প্রার্থী চূড়ান্তভাবে কনস্টেবল পদে নিয়োগ লাভ করেন।

লক্ষ্মীপুর পুলিশ সুপার আকতার হোসেন ফলাফল ঘোষণা করেন,এসময় আরো উপস্থিত ছিলেন, চাঁদ পুর অতিরিক্ত পুলিশ সুপার, ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার, লক্ষ্মীপুর সদর সার্কেল সহ অন্যান্য অফিসার বৃন্দ।

পুলিশ সুপার আকতার হোসেন বলেন, “নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। এখানে কোনো ধরনের ঘুষ, তদবির কিংবা অন্যায্য হস্তক্ষেপের সুযোগ ছিল না। আমরা চাই প্রকৃত মেধা ও যোগ্যতা অনুযায়ী সদস্য নিয়োগ হোক, যাতে ভবিষ্যতে একটি দক্ষ ও দেশপ্রেমিক পুলিশ বাহিনী গড়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/