• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

বিরলে ধামইড় ইউনিয়ন বিএনপি’র সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির শুভ উদ্বোধন

মুসলিম হক, বিরল (দিনাজপুর)॥ / ১৫০ Time View
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

বিরল উপজেলার ০৩ নং ধামইড় ইউনিয়ন বিএনপি’র আয়োজনে সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
০৯ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার বিকেলে ধুকুরঝাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন দিনাজপুর জেলা বিএনপি’র নির্বাহী সদস্য এবং দিনাজপুর- ০২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হেলাল উদ্দিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তোজাম্মেল হক এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিরল উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ বাবুল হোসেন।
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান (মিলন), মোঃ হায়দার আলী, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ বেলাল হোসেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ্ আলম, সহ-সভাপতি মোঃ মাজেদার রহমান বাবুল, সাবেক সভাপতি মোঃ আবুল হোসেন।
‎এসময় প্রধান অতিথি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া দল। এই আদর্শকে আমরা বুকে লালন করি ধারণ করি। আমরা গত ১৫ বছর শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সততাকে ধারণ করে তার ত্যাগকে ধারণ করে এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশনা মেনে আন্দোলন সংগ্রাম করে গত ৫ই আগস্ট সেই ফ্যাসিস্ট হাসিনাকে আমরা দেশ ছাড়া করেছি।
‎তিনি আরও বলেন-যারা রাজনৈতিক সুবিধাবাদিতা করে আওয়ামী লীগে যোগ দিয়েছেন, তাদের বিএনপিতে কোনো স্থান নেই। বিগত একদশকে যারা দমন-পীড়নের শিকার হয়েছেন, চাকরি-বাণিজ্য বা প্রশাসনিক সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন, তারাই বিএনপি’র আসল শক্তি। তাদের নিয়েই নতুন প্রজন্মের তৃণমূল বিএনপি গড়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/