• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

বাগেরহাট-৪ আসন পূর্ণবহলের দাবিতে শরণখোলায় হরতাল পালিত

রাজিব হোসেন, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: / ১২৪ Time View
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

সিইসি কর্তৃক বাগেরহাট -৪ আসন বিলুপ্তি করায় তার প্রতিবাদে ও আসনটি ফিরে পাওয়ার দাবিতে বাগেরহাট জেলা সংগ্রাম কমিটির ব্যানারে শরণখোলা উপজেলায় সর্বাত্মক হরতাল পালিত হয়েছে।

৮ সেপ্টেম্বর সকাল থেকে রায়েন্দা রাজৈর বাস স্ট্যান্ড থেকে ঢাকা গামী দূরপাল্লার ও লোকাল পরিবহন সহ সব ধরনের গাড়ি বন্ধ করে দেওয়া হয়। সর্বাত্মক হরতাল পালিত হওয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীরা শ্রেণিকক্ষে উপস্থিত হতে পারেনি বলে জানা গেছে। ছাড়া উপজেলার উল্লেখযোগ্য তাফালবাড়ি , আমরাগাছিয়া, বানিয়াখালি ও রায়েন্দা বাজার সহ সকল এলাকার দোকান পাঠ বন্ধ রয়েছে। এতে সাধারণ মানুষ তাদের নিত্য নিত্যপণ্য সামগ্রী ক্রয় করতে সক্ষম হয়নি বলে জানা গেছে। হরতালের সময় বাংলাদেশ জাতীয় দল বিএনপি ও অঙ্গ সংগঠন, জামাতে ইসলামী বাংলাদেশ,‌ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী কে রাস্তায় বেরিকেট সৃষ্টি করে হরতালের প্রতি সমর্থন ব্যক্ত করতে দেখা যায়। এদের মধ্যে অনেকেই সিইসির সিদ্ধান্ত অযৌক্তিক দাবি করে বাগেরহাট-৪ আসন (শরণখোলা -মোড়লগঞ্জ) ফিরিয়ে দেওয়ার দাবি জানায়। তবে খেটে খাওয়া ভ্যান , রিক্সা, ইজিবাইক চালক ও দিনমজুররা হরতাল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। 

এ ব্যাপারে শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আ: মালেক রেজা বলেন, বাগেরহাটের -৪ আসন কেটে তিনটি করায় দুর্যোগপূর্ণ উপকূলীয় অঞ্চল বাগেরহাটের শরণখোলা  ও মোড়লগঞ্জের শিক্ষা সংস্কৃতির উন্নয়ন ও যোগাযোগ খাতে ব্যয় অনেকটা কমে আসবে বলে তিনি মনে করেন। তাই বিষয়টি বিবেচনার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবী জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/