• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

শিবগঞ্জে মাটি খুড়লেই নাকি মিলছে সোনা, গ্রামবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য

সিরাজুল ইসলাম নিজস্ব প্রতিবেদক ; / ১৯৫ Time View
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার শিবগঞ্জ গ্রামে। এই খবর ছড়িয়ে পড়েছে, এখানে মাটি খুড়লেই নাকি সোনা পাওয়া যায়।
এই খবরে গ্রামবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত
(৬ সেপ্টেম্বর) শনিবার বিকেলের পর থেকেই এ গুজব দ্রুত ছড়িয়ে পড়ে ঐ এলাকায়।
গ্রামের কয়েকজন মানুষ জানান, দুজন মানুষ নাকি সত্যিই মাটি খুঁড়ে সোনা পেয়েছেন। সেই খবর এক কান থেকে আরেক কানে ছড়িয়ে পড়তেই যেন হৈচৈ শুরু হয়ে যায়। রবিবার (৭ই সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত শিবগঞ্জের ওই স্থানে ভিড় জমায় শত শত মানুষ।
শিশু, কিশোর, তরুণ, এমনকি প্রবীণ নারীরাও কোদাল, কাস্তে, লাঠি, ঝুড়ি নিয়ে সেখানে ছুটে আসেন—মাটি খুঁড়ে সোনা পাওয়ার আশায়।
সরেজমিনে দেখা যায়, মাঠজুড়ে এক অদ্ভুত দৃশ্য। মাটির ওপর ছোট ছোট গর্ত। একেকজন মাটি খুঁড়ে আবার ভরছেন, কেউবা মুঠো মুঠো মাটি হাতে নিয়ে খুঁটিয়ে দেখছেন।
কারো চোখে-মুখে স্বপ্ন—সোনার খোঁজে নতুন জীবন শুরু হবে, ভাগ্য বদলে যাবে।
স্থানীয় এক কিশোরী জান্নাত বলেন, ‘গতকাল আমি মাটি খুঁড়ে সোনা পেয়েছি। ছোট্ট একটি টুকরা। তাই আজ আবার এসেছি। হয়তো আজ আরো পাব।
’ তার কথাই আশপাশের মানুষের বিশ্বাস আরো জোরদার করেছে।
জান্নাতের সঙ্গে আরো এক তরুণের নাম উঠে এসেছে, যিনি নাকি গতকাল সামান্য সোনা পেয়েছিলেন। তবে এ নিয়ে তিনি প্রকাশ্যে কিছু বলতে চাননি।
আজকের ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শুধু শিবগঞ্জ নয়, আশপাশের কয়েকটি গ্রাম থেকেও মানুষ দলে দলে সেখানে ভিড় করছেন। ভ্যান-রিকশা, মোটরসাইকেলে করে অনেকেই এসেছেন। বিকেল গড়িয়ে রাত নামার আগ পর্যন্ত চলেছে এই মাটি খোঁড়াখুঁড়ি।
তবে এ নিয়ে প্রশাসন ও পুলিশের কোনো পদক্ষেপ এখনো দেখা যায়নি।
স্থানীয় প্রবীণরা বলছেন, এটা আসলে গুজব ছাড়া আর কিছুই নয়। কেউ হয়তো সোনাসদৃশ ধাতব কিছু পেয়েছিলেন, সেটাই এখন বিশাল কাহিনিতে পরিণত হয়েছে। কিন্তু গুজবের প্রভাবে সাধারণ মানুষ প্রতিদিনের কাজকর্ম ফেলে মাটিখোঁড়ায় নেমে পড়েছেন।
গ্রামের এক স্কুল শিক্ষক আব্দুর রহিম বলেন, ‘মানুষের মধ্যে এখনো কুসংস্কারের প্রভাব রয়েছে। সত্য-মিথ্যা যাচাই না করেই সবাই বিশ্বাস করছে। এতে অযথা সময় নষ্ট হচ্ছে, ফসলের ক্ষতি হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/