• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক চালক ইয়ার পিস্তল সহ আটক- ০২

যশোর জেলা প্রতিনিধি- মানিক হোসেন. / ২১৮ Time View
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক থেকে একটি ইয়ার পিস্তল ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা। এসময় ট্রাকের চালক ও হেলপার দুই জনকে আটক করা হয়েছে। আটককৃকতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

রোববার দুপুর দেড় টার দিকে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল থেকে তাদের আটক ও আগ্নেয়াত্রটি উদ্ধার করে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা।

আটককৃত ট্রাক চালক গুরজীত সালুজা এবং হেলপার রাম দাস নাওয়াদি উভয়েই মধ্য প্রদেশের বিতুল জেলার চন্দ্র শিকড় ওয়ার্ড এলাকার বাসিন্দা।

৪৯ বিজিবির সহকারি পরিচালক সোহেল আল মোজাহিদ জানান- আমদানি বা রফতানিকৃত পণ্যবাহী ট্রাকের মাধ্যমে যাতে কোন ভাবে অস্ত্র বা মাদক বহন না হয় সন্দেহ ভাজন ট্রাক বাংলাদেশে ঢোকার সময় তল্লাশী করা হয়। রোববার কাঁচা মরিচ বাহী একটি ভারতীয় ট্রাক তল্লাশী করে চালকের কেবিন থেকে একটি ইয়ার পিস্তল উদ্ধার করা হয়। এটি বাংলাদেশে বহন নিষিদ্ধ থাকায় তা জব্দ এবং জড়িত দুই জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

এদিকে ট্রাক চালক জানান, তারা আত্মরক্ষার জন্য ট্রাকে ইয়ার পিস্তলটি রেখেছিলেন। তবে অস্ত্রটির বৈধ কোন কাগজ পত্র দেখাতে পারেনি চালকেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/