• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম
হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের

গাজায় মুসলিম নিধনের প্রতিবাদে চুয়াডাঙ্গায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের বিক্ষোভ

শেখ রাকিব চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: / ১০৯ Time View
Update : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

ফিলিস্তিনের গাজায় মুসলিম নিধন ও অবৈধ দখলদারিত্বের প্রতিবাদে চুয়াডাঙ্গায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাদ জুমা বড়বাজার শহীদ হাসান চত্বরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা যুব মজলিসের সভাপতি মাওলানা আব্দুল হাই।

এসময় বক্তারা বলেন, বিশ্ববাসীর চোখের সামনেই ইজরায়েল একের পর এক বর্বর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। আশ্রয়কেন্দ্রে বিমান হামলা চালিয়ে শত শত নিরীহ নারী, শিশু ও সাধারণ মানুষকে হত্যা করেছে দখলদার ইহুদিবাদী শক্তি। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা ও বিক্ষোভ এই সন্ত্রাসী রাষ্ট্রকে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে।

বক্তারা বলেন, ফিলিস্তিনের মুক্তির একমাত্র পথ হচ্ছে স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা, যেখানে হামাসসহ প্রতিরোধ বাহিনীগুলোর নেতৃত্বে একটি শক্তিশালী সরকার গঠিত হবে। তথাকথিত দ্বি-রাষ্ট্র সমাধান নয়, বরং ফিলিস্তিনের ঐতিহাসিক ভূমিতে পূর্ণ স্বাধীনতা প্রতিষ্ঠাই একমাত্র গ্রহণযোগ্য সমাধান।

বক্তারা আরও বলেন, বিশ্বের মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান, ইজরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামরিক অভিযান পরিচালনার এখনই সময়। গত ৮০ বছর ধরে কেবল নিন্দা প্রকাশের রাজনীতি চলছে, কিন্তু বাস্তবে এর কোনো সুফল আসেনি। তাই ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা মুসলিম বিশ্বের ঈমানী ও নৈতিক দায়িত্ব।

এসময় বক্তারা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে আন্তর্জাতিকভাবে গাজার জন্য কাজ করারও আহ্বান জানান। পাশাপাশি তারা ভারত ও মায়ানমারে মুসলিম নিধন ও গণহত্যার বিরুদ্ধেও বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেন।

বক্তারা বলেন, শুধু ফিলিস্তিন নয়, গোটা বিশ্বেই মুসলিম জনগোষ্ঠীকে আজ টার্গেট করা হচ্ছে। তাই একটি বৈশ্বিক ঐক্য গড়ে তোলা ছাড়া মুসলিম জাতির অস্তিত্ব রক্ষা সম্ভব নয়।

বাংলাদেশের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, আসুন, আমরা ফিলিস্তিনের মজলুম জনগণের পাশে দাঁড়াই, অর্থ ও সহযোগিতা পাঠিয়ে তাদের প্রতিরোধ সংগ্রামকে শক্তিশালী করি। একইসঙ্গে, মহান আল্লাহর দরবারে দোয়া করি যেন আমরা বিজয়ী ফিলিস্তিনে গিয়েও মসজিদে আকসায় নামাজ আদায় করতে পারি। গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকার আহ্বান জানাচ্ছি এবং আজকের আয়োজন সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

বিক্ষোভ জমায়েতে বক্তব্য রাখেন ইন্তিফাদা ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জোনের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, বাংলাদেশ খেলাফত যুব মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল হাই, সহ-সভাপতি মাওলানা মুতাসিম বিল্লাহ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা জুনাইদ আল হাবীব প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক মাওলানা জামাল উদ্দিন, অফিস সম্পাদক মাওলানা আব্দুল্লাহ ও সহ প্রচার সম্পাদক খালিদ হাসান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/