• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গৌরীপুরে নেতাকর্মীরা উদ্যোগে খাল পরিস্কার ও অবৈধ বাঁধ অপসারণ!

মোঃ কামরুল হাসান লিটন স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ): / ৩০৯ Time View
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর/২৫) পৌর শহরের সতিষা থেকে বালুয়াপাড়া খাল পরিস্কার, অবৈধ বাঁধ অপসারণ করে। কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন ভার্চ্যুয়ালি এ কর্মসূচীর উদ্বোধন করেন।

তিনি বলেন, বিএনপি হলো গণমানুষের কল্যাণে নিবেদিত সংগঠন। আজকে যে খালটি নেতাকর্মীরা পরিস্কার করছে। এই খালটি খনন করেছিলেন এ সংগঠনের স্বপ্নদ্রষ্টা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি সৃষ্টি করেছিলেন, আমরা সেই সৃষ্টিকে রক্ষার দায়িত্ববোধ থেকেই কৃষকের ফসল বাঁচাতে এ খাল পরিস্কার করা হয়েছে।
সতিষা গ্রামের আব্দুস সাত্তার জানান, ময়লা-আবর্জনা, কচুরিপনায় খালের পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে গিয়েছিলো। খালটি পরিস্কার করায় জলাবদ্ধতা থেকে কৃষকের ফসল রক্ষা পাবে। গুজিখাঁ গ্রামের নওয়াব আলী বলেন, এ খালটিতে অবৈধ দখল আর নানা স্থান থেকে মাটি কেটে নেয়ায় উঁচুনিচু হয়ে গেছে। তাই পানি চলাচল বিঘ্ন সৃষ্টি হচ্ছে। খনন অত্যন্ত জরুরী প্রয়োজন। সহনাটী ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবুল কালাম মেম্বার জানান, আমি এ খালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে মাটি কেটেছি। আজ আসছি, সেই খালটিকে পুন:উদ্ধার করে রক্ষা করতে।
উপজেলা-পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের ব্যানারে এ কর্মসূচীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ফারুক আহমেদ (ভিপি ফারুক), মাইনুল ইসলাম শাহীন, বোকাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামছুদ্দিন মাস্টার, উপজেলা যুবদল সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বাচ্চু, বিএনপি নেতা মজিবুর রহমান, পৌর কৃষক দলের সভাপতি কাজীয়েল হাজাত শাহী মুনশী, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক খোকন, উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব মুনশী, উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক ফারদিন রহমান তালহা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসাইন, আসাদুজ্জামান, বোকাইনগর ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সুজন মিয়া প্রমুখ।
অপরদিকে এলাকাবাসী প্রশাসনিকভাবে খালের অবৈধ দখলদারকে উচ্ছেদের দাবী জানান। এ প্রসঙ্গে গৌরীপুর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা বলেন, পৌর শহরের ভালুকা খাল, বালুয়াখাল, সতিষা খাল ও আরকে হাইস্কুলের সামনের খাল খনন প্রকল্পের প্রস্তাবনা প্রেরণ করা হয়েছে। খনন কাজের সময় অবৈধস্থাপনাও উচ্ছেদ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/