• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

শরণখোলায় শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেল ও শিক্ষক কোয়াটার দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজিব হোসেন, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি / ৩১৪ Time View
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

বাগেরহাটের শরণখোলায় আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র হোস্টেল ও শিক্ষক কোয়াটার ভূমিদস্য কর্তৃক দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আফজাল হোসেন মানিক। ৪ সেপ্টেম্বর বিকেল চারটায় শরণখোলা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, স্কুলের ছাত্রছাত্রীরা তাদের ছাত্রাবাস ফিরে পাওয়ার দাবিতে ২ সেপ্টেম্বর সকালে মানববন্ধন করতে গেলে স্কুলের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা ভূমিদস্যু মোহাম্মদ শফিকুল ইসলাম রাসেল দেশীয় অস্ত্র দিযে তার  সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে ছাত্রছাত্রীদের উপর হামলা চালিয়ে ২০ থেকে ২৫ জন ছাত্র-ছাত্রীকে আহত করে ।এদের মধ্যে পাঁচজন শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বাগেরহাট সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করে চিকিৎসকরা। লিখিত অভিযোগে প্রধান শিক্ষক আফজাল হোসেন মালিক আরো বলেন রাসেলের দাদার কাছ থেকে স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ আনোয়ার হোসেন ১৯৯৪ সালে ৮৬ শতক জমি ক্রয় করে। এছাড়া গত ৫ আগস্ট ২০২৪ রাত বারোটার দিকে রাসেল ও তার সঙ্গীরা ছাত্রাবাস ও শিক্ষক কোয়ার্টারে হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট করে এবং শিক্ষক ও তার পরিবারের লোকজনকে আহত করে। এছাড়া রাসেল আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিরুদ্ধে লুটপাট ও ভাঙচুরের মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছে তিনি তার প্রতিবাদ জানান। 

এব্যাপারে কলেজ শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম রাসেলের কাছে জানতে চাইলে তিনি মোবাইল ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/