• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

পিরোজপুর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি বিলুপ্ত, ছাত্রদল কমিটির কার্যক্রম স্থগিত

মোঃ শামীম হোসাইন / ২২৫ Time View
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

পিরোজপুর জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ও সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলুর নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠিতে বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে এ সিদ্ধান্ত জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) পিরোজপুর সদর উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয়ার্ধে ভোট গ্রহণ চলাকালে হট্টগোল শুরু হয়। ভোট গণনা শেষ হওয়ার আগেই কয়েকজন যুবক ব্যালট ছিনিয়ে নেয়। এ ঘটনায় নির্বাচন পরিচালনা কমিটি ফলাফল ঘোষণা স্থগিত করে।

ঘটনার পর অভিযোগপত্র পাঠানো হয় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে। এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সিদ্ধান্তে জেলা আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়।

এ ছাড়া ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে ছাত্রদলের পিরোজপুর জেলা কমিটির কার্যক্রমও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। দলটির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ছাত্রদলের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/